তোশিহিরো মিবে
- প্রধান নির্বাহী কর্মকর্তা, হোন্ডা
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বিজনেস রিভিউ মিটিং

বাংলা কিউআর দিয়ে কেনাকাটার সুযোগ নেক্সাসপে অ্যাপে

ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যাচ্ছে। বাংলা কিউআরের ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর ইন্দিরা রোডে ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

