পুঁজিবাজারে দুই বছরে সর্বোচ্চ লেনদেন
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

স্টেফান উইঙ্কেলম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ল্যাম্বরগিনি

ইতালিয়ান বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা কম্পানি ল্যাম্বরগিনির সিইও স্টেফান উইঙ্কেলম্যান বলেছেন, ইভি গাড়ি বাজারে না আনার সিদ্ধান্ত সঠিক ছিল। সম্প্রতি ইভি বানিয়ে সমালোচিত হয় বিলাসবহুল ব্র্যান্ড ফেরারি। সে বিষয়টির জেরে এমন মন্তব্য করেন উইঙ্কেলম্যান। সমালোচনা সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাঁর মতে, ‘শুধু উদ্ভাবনের জন্য উদ্ভাবন করা উচিত নয়। গ্রাহকদের চাহিদা কী সেটাও বুঝতে হবে। প্রতিটি ব্র্যান্ড ও কম্পানিকে সিদ্ধান্ত নিতে হয়।’
‘এমটিবি ট্রেড এক্স’ চালু

ট্রেড ফাইন্যান্স সেবাকে আরো সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘এমটিবি ট্রেড এক্স’ নামে নতুন একটি ডিজিটাল ওয়েব পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকটির নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন যেকোনো সময় ও স্থান থেকে ট্রেড লেনদেনের অনুরোধ জমা দিতে এবং রিয়েল টাইমে তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ‘এমটিবি ট্রেড এক্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকটির মতে, এটি দেশের প্রথম কার্যকর ও অর্থবহ নিজস্ব ডিজিটাল ট্রেড সমাধান, যা প্রচলিত কাগজভিত্তিক ম্যানুয়াল প্রক্রিয়ার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলবে।

