• ই-পেপার

এইচএসসির প্রস্তুতি : সারাংশ ও সারমর্ম

  • আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

মজার গণিত

মজার গণিত

বর্গাকার জমির হিসাব

ধরো, তুমি নিজের বাড়ির ছাদে একটি বর্গাকার বাগান তৈরি করবে, যার দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ৬৫ ফুট। এখন বাগানটির মোট ক্ষেত্রফল (৬৫ x ৬৫) বের করতে হবে। ক্যালকুলেটর ছাড়াই প্রথম অঙ্কের (দশকের ঘরের) সঙ্গে তার ঠিক পরের সংখ্যাটি গুণ করে পাশে ২৫ বসিয়ে চোখের পলকে এটি বের করা সম্ভব।

প্রথম ধাপ : ৬৫-এর শেষের ৫ বাদ দিলে থাকে ৬। ৬-এর ঠিক পরের সংখ্যাটি হলো ৭। এবার এই দুটি সংখ্যা গুণ করো : ৬ x ৭ = ৪২ (এটি ক্ষেত্রফলের প্রথম অংশ)।

দ্বিতীয় ধাপ : এবার এই ৪২-এর ডান পাশে অনায়াসেই একটি ২৫ বসিয়ে দাও।

ফলাফল : তোমার বাগানের মোট ক্ষেত্রফল ৪,২২৫ বর্গফুট।

 

৯৯ দিয়ে গুণের অভিনব কৌশল

বন্ধুদের উপহার দেওয়ার জন্য তুমি পাইকারি বাজার থেকে একই রকমের ৬৮টি ডায়েরি কিনবে। প্রতিটি ডায়েরির দাম মাত্র ৯৯ টাকা। দোকানদারকে মোট কত টাকা বিল দিতে হবে, তা বের করার জন্য ডায়েরির সংখ্যা থেকে ১ কমিয়ে এবং এরপর ১০০ থেকে ডায়েরির সংখ্যাটি বিয়োগ করে পাশাপাশি বসালে দ্রুত উত্তর পাওয়া যাবে।

প্রথম ধাপ : ডায়েরির মোট সংখ্যা ৬৮ থেকে ১ কমিয়ে নাও : ৬৮ - ১ = ৬৭। এটি বিলের প্রথম অংশ।

দ্বিতীয় ধাপ : এবার ১০০ থেকে ডায়েরির মোট সংখ্যাটি (৬৮) বিয়োগ করো : ১০০ - ৬৮ = ৩২। এটি বিলের শেষ অংশ।

ফলাফল : দুটি অংশ পাশাপাশি মেলাও। মোট বিল হলো ৬,৭৩২ টাকা। ক্যালকুলেটর বের করার আগেই তোমার হিসাব দেখে বিক্রেতা অবাক হয়ে যাবেন!

 

৫০-এর ঘরের সংখ্যার বর্গের রহস্য
তোমার একটি পারিবারিক অনুষ্ঠানে ৫৪ জন অতিথি আসবে। প্রত্যেকের আপ্যায়ন খরচ নিখুঁতভাবে হিসাব করে দেখা গেল, জনপ্রতি ঠিক ৫৪ টাকা করেই পড়ে। তাহলে মোট বাজেট কত? ২৫-এর সঙ্গে এককের অঙ্ক যোগ করে প্রথমে বসালে এবং এককের অঙ্কের বর্গ করে শেষে বসালেই দ্রুত উত্তর বের হয়ে আসবে।

প্রথম ধাপ : এককের অঙ্ক ৪-এর বর্গ
করো : ৪ x ৪ = ১৬। এটি বাজেটের শেষ অংশ। (তবে মনে রাখতে হবে, বর্গের ফল এক অঙ্কের হলে তার আগে একটি শূন্য বসিয়ে দুই অঙ্কের বানিয়ে নিতে হবে। যেমন : ৫৩-এর ক্ষেত্রে ৩  ৩ = ০৯ হবে)।

দ্বিতীয় ধাপ : এবার আমাদের ম্যাজিক সংখ্যা ২৫-এর সঙ্গে এককের অঙ্ক ৪ যোগ করো :
২৫ + ৪ = ২৯, এটি বাজেটের প্রথম অংশ।

তৃতীয় ধাপ : দুটি অংশ পাশাপাশি বসিয়ে দাও। মোট বাজেট লাগবে ২,৯১৬ টাকা! মাত্র ২ সেকেন্ডে পুরো অনুষ্ঠানের বাজেট তৈরি।

 

১০০০ থেকে বিয়োগের নিনজা টেকনিক

তুমি বাজারে গিয়ে পণ্য ক্রয় করার পর দোকানদারকে ১,০০০ টাকার একটি নোট দিলে। তোমার মোট খরচ হলো ৪৬৭ টাকা। এবার দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? লাইনে দাঁড়িয়ে খাতা-কলমের চেনা নিয়মে ধার করে বিয়োগ করতে গেলে তো সময় নষ্ট! সে ক্ষেত্রে খরচের প্রথম দুটি অঙ্ক ৯ থেকে বিয়োগ এবং শেষের অঙ্কটি ১০ থেকে বিয়োগ করে পর পর সাজালে অল্প সময়েই উত্তর পাওয়া যায়।

প্রথম ধাপ : ৪৬৭-এর প্রথম দুটি অঙ্ককে (৪ ও ৬) ৯ থেকে বিয়োগ করো : ৯ - ৪ = ৫ এবং ৯ - ৬ = ৩।

দ্বিতীয় ধাপ : এবার একেবারে শেষের অঙ্কটিকে (৭) ১০ থেকে বিয়োগ করো : ১০ - ৭ = ৩।

ফলাফল : বিয়োগফলগুলো পর পর সাজিয়ে দাও (৫, ৩, ৩)। দোকানদার তোমাকে ৫৩৩ টাকা ফেরত দেবে! কোনো কিছু ধার করার ঝামেলা ছাড়াই নিখুঁত হিসাব।

 

আমানুর রহমান

একাদশ শ্রেণি : ভোক্তা ও উৎপাদকের আচরণ

জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ

একাদশ শ্রেণি : ভোক্তা ও উৎপাদকের আচরণ

অর্থনীতি প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

 

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১৪।   ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল

     ক. ধনাত্মক

  খ. ঋণাত্মক

  গ. অসীম

  ঘ. শূন্য  

১৫।   চাহিদা রেখার সমীকরণ = ধ-নচ-তে হলো

     ক. ধ্রুবক     

  খ. পরামিতি

  গ. স্বাধীন চলক

  ঘ. অধীন চলক  

১৬।   মোটরসাইকেল ও পেট্রল পরস্পর কোন ধরনের দ্রব্য?

     ক. পরিবর্তক  

  খ. পরিপূরক

  গ. গিফেন দ্রব্য 

  ঘ. ভেবলেন দ্রব্য

১৭।   সাধারণত দ্রব্যের দাম বাড়লে জোগান

      ক. স্থির  থাকে   

  খ. কমে

  গ. বাড়ে  

  ঘ. কোনোটিই নয়

১৮।   সীমাবদ্ধ সম্পদের জোগান রেখার ঢাল কেমন হবে?

     ক. ধনাত্মক    খ. ঋণাত্মক

  গ. অসীম  ঘ. শূন্য  

১৯।   গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে কী বলে?

     ক. ধ্রুবক  খ. পরামিতি

  গ. স্বাধীন চলক

  ঘ. অধীন চলক  

২০।   শূন্য স্থিতিস্থাপকতা চাহিদা রেখার আকৃতি কিরূপ?

      ক. ভূমি অক্ষের সমান্তরাল                                             খ. লম্ব অক্ষের সমান্তরাল

  গ. ডান দিকে নিম্নগামী                                                ঘ. ডান দিকে ঊর্ধ্বগামী                                               

২১।   ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে যখন

      i. ভোক্তা যুক্তিশীল

  ii. অর্থের প্রান্তিক উপযোগ স্থির 

  iii. শখের দ্রব্য  

  নিচের কোনটি সঠিক? 

  ক. i ii খ. iiii 

  গ. ii iiii, ii iii 

২২।   চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটবে যদি

      i. রুচির পরির্বতন হয়

  ii. আয়ের পরির্বতন হয়

  iii. দামের পরির্বতন হয়

  নিচের কোনটি সঠিক? 

  ক. iii খ. iiii 

      গ. ii iii   ঘ i, iiiii 

২৩।   Qd = a - bP;  চাহিদা সমীকরণে

      i. P = অধীন চলক

ii. a = ধ্রুবক

  iii. b = ঢাল

  নিচের কোনটি সঠিক? 

  ক. iii খ. i iii 

  গ. ii iii i, iiiii 

২৪।   Qs =15 + 5P; জোগান সমীকরণে  

i. চ = অধীন চলক   ii. ১৫ = ধ্রুবক  

  iii. ৫ = সহগ

  নিচের কোনটি সঠিক? 

  ক. i ii খ. i iii 

  গ. iiiii    i, iiiii 

  উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

একাদশ শ্রেণি : ভোক্তা ও উৎপাদকের আচরণ

২৫।   বাজার ভারসাম্যের শর্ত কোনটি?

  ক যোগান ও উপযোগ সমান খ উপযোগ ও চাহিদা সমান

  গ ভোগ ও চাহিদা সমান

  ঘ. চাহিদা ও যোগান সমান

২৬।   চিত্রে Qo বিন্দুটির স্থানান্তর ঘটবে যদি

      i. চাহিদার পরির্বতন হয়

  ii. চাহিদা ও জোগান অপরিবর্ির্তত থাকে

  iii. জোগান পরির্বতন হয়

  নিচের কোনটি সঠিক? 

  ক. i ii খ. i iii 

  গ. ii iii    ঘ i, ii iii 

 

  উত্তর : ১৪. ঘ ১৫. ক
১৬. খ ১৭. গ ১৮. গ
১৯. খ ২০. খ ২১. ক
২২. ক ২৩. গ ২৪. গ
২৫.ঘ ২৬.খ। 

 

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

গণিত

দ্বিতীয় অধ্যায় (অনুশীলনী-২.১)

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

২০।     ২ বছর ৬ মাস ও ৫ বছর-এর অনুপাত কত?

  ক. ১ : ৫       খ. ১ : ৪  

গ. ১ : ৩ ঘ. ১ : ২

২১।     পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ হলে পুত্রের বয়স কত?

  ক. ২০ খ. ১৬

  গ. ২৫ ঘ. ১৪

  নিচের তথ্যের আলোকে ২২ থেকে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ৩০ মিটার কাপড় ইতু, মিতু ও জিতুর মধ্যে
৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো।

২২।     জিতু কত মিটার কাপড় পেল?

  ক. ৯      খ. ৬      গ. ৩      ঘ. ১২

২৩।     মিতু থেকে ইতু কত মিটার কাপড় বেশি পেল?

  ক. ৩      খ. ৯      গ. ৬      ঘ. ১০

২৪।     প্রতি মিটার কাপড়ের মূল্য ৫০ টাকা হলে মিতুর প্রাপ্ত কাপড়ের মূল্য কত?

  ক. ৩৫০ টাকা  খ. ৪৫০ টাকা  

  গ. ৩০০ টাকা ঘ. ২৮০ টাকা

২৫।     একটি সংখ্যা অপর সংখ্যাটির দুই-তৃতীয়াংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?

  ক. ৩ : ২          খ. ২ : ৩  

  গ. ১ : ৪              ঘ. ৪ : ৫

২৬।     ৫ : ৮ :: ১২ : ২৩ দুইটি অনুপাত। এদেরকে কী ধরনের অনুপাত বলে?

  ক. ধারাবাহিক      খ. সমানুপাত

  গ. ক্রমিক সমানুপাত  ঘ. ব্যস্তানুপাত

 

  উত্তর : ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. গ
২৪. খ ২৫. খ ২৬. খ।

 

পঞ্চম শ্রেণি : আমাদের মুক্তিযুদ্ধ

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : আমাদের মুক্তিযুদ্ধ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের ফলাফল কী ছিল?

    উত্তর : ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং গণ-আন্দোলন আরো জোরদার হয়।

২। ছয় দফা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

     উত্তর : ছয় দফা আন্দোলনের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অর্জন করা এবং শাসন, শোষণ থেকে মুক্তি পাওয়া।

৩। অপারেশন সার্চলাইট কী?

          উত্তর : অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর পরিচালিত একটি গণহত্যা অভিযান।