• ই-পেপার

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ জিততে ব্যর্থ জার্মানি

গুদামে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা

গুদামে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা
ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এটিবি-মার্কেটের একটি গুদামে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : রয়টার্স

বিহারে আইসিইউতে আগুন চার রোগীর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
বিহারে আইসিইউতে আগুন চার রোগীর মৃত্যু

ভারতের রাজধানী দিল্লিতে হোটেলে আগুন লাগার ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার বিহার রাজ্যের মুজফফরপুরে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের নিহত ও ২৬ জন আহত হওয়ার এক দিন পর বিহারে এই দুর্ঘটনা ঘটল। সূত্র : এনডিটিভি

ইতালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
ইতালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা

ইতালিতে চার অভিবাসীকে গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতদের তিনজন আফগান, বাকি একজন পাকিস্তানি। বেঁচে যাওয়া এক অভিবাসীর ভাষ্য অনুযায়ী, গাড়ির দরজা বন্ধ করে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছেন দুই পাকিস্তানি গ্যাংমাস্টার সোমবার ইতালির কালাব্রিয়া দক্ষিণাঞ্চলের আমেনদোলারায় এক পেট্রলপাম্পে থামানো একটি ভ্যানের ভেতর থেকে ওই চার অভিবাসীর পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে ভেতরে চারজনকে রেখে দুই ব্যক্তি গাড়িটিতে আগুন দিচ্ছেন এমন দৃশ্য দেখা গেছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে।  সূত্র : দ্য গার্ডিয়ান

 

এভারেস্টে ‘মৃত্যু’র ৬ দিন পর ফিরে এলেন তিনি

কালের কণ্ঠ ডেস্ক
এভারেস্টে ‘মৃত্যু’র ৬ দিন পর ফিরে এলেন তিনি
দাওয়া শেরপা

একদল পর্বত আরোহণকারীর সঙ্গে মাউন্ট এভারেস্টের চূড়া ছুঁয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যান নেপালি ক্লাইম্বিং গাইড (পর্বতারোহণ প্রর্দশক) দাওয়া শেরপা। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে দীর্ঘ ছয় দিন পর এভারেস্ট থেকে একা একা বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে নেমে আসতে দেখা গেছে তাকে।

৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে গত সপ্তাহে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪,৬০০ ফুট উঁচুতে ক্যাম্প-৩ এর ওপরে শেষবার দেখা গিয়েছিল। এত উঁচুতে অক্সিজেন সংকটে এতদিন বেঁচে থাকার আশা ক্ষীণ থাকায় তাঁর স্ত্রী স্বামীর আত্মার শান্ত্মির জন্য শেষকৃত্যের প্রার্থনাও সেরে ফেলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার একটি পরিচ্ছন্নতাকর্মী দল তাকে খুম্বু আইসফলের বরফের ওপর দিয়ে ধীরে ধীরে পিছলে নিচে নামতে দেখে।

উদ্ধারকারী সংস্থা ৮কে এক্সপিডিশনসের পরিচালক পেম্বা শেরপা বলেন, এত উঁচুতে টানা ছয় দিন একা বেঁচে থেকে নিরাপদে নেমে আসার নজির আর নেই। এটি একটি অলৌকিক আত্ম-উদ্ধার। বর্তমানে কাঠমান্ডুর হ্যামসহাসপাতালে চিকিৎসাধীন আছেন দাওয়া শেরপা। তাঁর হাত ফ্রস্টবাইট (তীব্র ঠা্লায় জমে যাওয়া) হলেও তিনি সজ্ঞান আছেন এবং কথা বলতে পারছেন। সূত্র: বিবিসি