• ই-পেপার

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

হারারে টেস্ট

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই শেষ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই শেষ বাংলাদেশ
ট্রফি হাতে দুই অধিনায়ক—বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা। ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট

ভাগ্যিস এখন ফুটবল বিশ্বকাপ চলছে! এই সময়ে ক্রিকেট নিয়ে খেলাপ্রেমীদের খুব একটা আগ্রহ নেই। নয়তো এতক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বন্যা বইয়ে যেত।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের হাত নিশপিশ করে বলে মনে করা হয়, সেই জিম্বাবুয়ে এবার শান্ত-মুশফিকদের লজ্জায় ফেলে দিল।

হারারেতে আজ শুরু হওয়া দুই দলের একমাত্র টেস্টে বাংলাদেশকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছে জিম্বাবুয়ে, যা দলটির বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রান ১০৭; ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০০১ সালে।

আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েন পেসারদের তোপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ব্যক্তিগত ২ ও দলীয় ৬ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার সাদমান ইসলামও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি আউট হন ২০ রান করে। 

ZIM
জিম্বাবুয়েনদের উইকেট উদযাপন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন মুমিনুল হক। কিন্তু এই জুটি ভাঙতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 

১১৩/২ থেকে ১৪০/১০—মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল করেন সর্বোচ্চ ৬০ রান। সাদমান ২০ আর শান্ত ১৯ রান করেন। এই তিনজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

জিম্বাবুয়ের চার পেসার মিলিয়েই নিয়েছেন ১০ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন নিউম্যান নিয়ামহুরি। ৬১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের শিকার ২টি করে।

প্রথম দিনের চা বিরতির পর ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ১৪০ অলআউট (মুমিনুল ৬০, সাদমান ২০, শান্ত ১৯; নিয়ামহুরি ৪/৬১, এনগারাভা ২/১৮, মুজারাবানি ২/১৯, ইভান্স ২/৩০)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৫ ওভারে ১৭/০ (কাইয়া ১১*, কারান ৬*; খালেদ ০/৭, হাসান ০/১০)।
* প্রথম দিনের শেষ সেশনের খেলা চলছে।

বিশ্বকাপের মাঝেই সুখবর দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই সুখবর দিলেন রোনালদো

বিশ্বকাপ শেষে দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকেন রোনালদো এবং জর্জিনা। ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে কৌতুহল ছিল ভক্তদের মধ্যে।

রোনালদোর মোট পাঁচ সন্তান। তাদের দু’জনের মা জর্জিনা। রোনালদোর-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ জন। তাঁদের সুখের সংসার সম্ভবত এ বার পূর্ণতা পেতে চলেছে। আগামী সেপ্টেম্বরে তাঁদের চার হাত সরকারি ভাবে এক হতে পারে। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে পারেন সিআর সেভেন এবং জর্জিনা।

স্পেনের পত্রিকা ‘হোলা’র প্রতিবেদন অনুযায়ী, রোনালদো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তাঁরা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি। গত বছর আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। স্যোশাল প্ল্যাটফর্মে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা।

রোনালদোর উপহার দেওয়া বহুমূল্য হীরার আংটির ছবিও ভালো করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’

বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ অসার নয়। ফুটবলজীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এ বার সত্যিই বিয়ে করবেন। ‘হোলা’র প্রতিবেদন নতুন উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।

বিশ্বকাপের নকআউটে কবে কখন কোন দলের খেলা

বিশ্বকাপের নকআউটে কবে কখন কোন দলের খেলা

বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউটে পৌছে গিয়েছে ৩২টি দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈশ্বিক আসর থেকে ৪৮ দলের মধ্যে বিদায় নিয়েছে ১৬ দল। আর নকআউট পর্ব বা ‘রাউন্ড অব থার্টি টুয়ের টিকিট নিশ্চিত করেছে সেরা ৩২টি দল। এবার শুরু হচ্ছে আসল মরণ-বাঁচন লড়াই। যেখানে হারলেই ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। যাবে কোন ভুল করা। 

এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পাওয়া কেপ ভার্দেকে। 

অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স আগামী ১ জুলাই নিউ জার্সিতে মুখোমুখি হবে সুইডেনের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এতে পর্তুগাল গ্রুপ ‘কে’য়ের রানার্সআপ দল হিসেবে নকআউটে উঠেছে। 

আগামী ৩ জুলাই ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। এছাড়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হিউস্টনের মাঠে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের মুখোমুখি হতে যাচ্ছে। ৪ জুলাই কানসাস সিটিতে কলম্বিয়া বনাম ঘানার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে নকআউটের প্রথম ধাপের এই লড়াই।

গ্রুপ পর্বের সমীকরণ, রাউন্ড অব থার্টি টুতে কোন গ্রুপ থেকে কারা উঠল।
 
গ্রুপ এ’তে চ্যাম্পিয়ন মেক্সিকো এবং রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি’তে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, রানার্স-আপ কানাডা এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ সি’তে চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রানার্স-আপ মরক্কো। গ্রুপ ডি’তে চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র, রানার্স-আপ অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে প্যারাগুয়ে। গ্রুপ ই’তে চ্যাম্পিয়ন জার্মানি, রানার্স-আপ আইভরি কোস্ট এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ইকুয়েডর। গ্রুপ এফে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, রানার্স-আপ জাপান এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে সুইডেন। গ্রুপ জি চ্যাম্পিয়ন বেলজিয়াম এবং রানার্স-আপ মিশর।  গ্রুপ এইচে চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্স-আপ কেপ ভার্দে।

গ্রুপ আই চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্স-আপ নরওয়ে এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে সেনেগাল। গ্রুপ জে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স-আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে আলজেরিয়া। গ্রুপ কে চ্যাম্পিয়ন কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ এলে:চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ ক্রোয়েশিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ঘানা।

রাউন্ড অব থার্টি ট্যুর সম্পূর্ণ সময়সূচি

ম্যাচ ৭৩ (২৯ জুন): রাত ১২:৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের মাঠে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

২৯ জুন রাত ১১টায় হিউস্টনে খেলবে ব্রাজিল ও জাপান। ৩০ জুন আড়াইটায় ফক্সবরোতে মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে।
৩০ জুন সকাল ৭টায় গুয়াদালাহারায় লড়বে নেদারল্যান্ডস ও মরক্কো। ৩০ জুন রাত ১১টায় আর্লিংটনে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নরওয়ে।

১ জুলাই রাত ৩টা নিউ জার্সির মাঠে লড়বে ফ্রান্স ও সুইডেন। ১ জুলাই ৭টা মেক্সিকো সিটিতে মুখোমুখি হবে মেক্সিকো ও ইকুয়েডর।
১ জুলাই রাত ১০টা আটলান্টায় খেলবে ইংল্যান্ড ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

২ জুলাই রাত ২টা সিয়াটলে মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল।
২ জুলাই সকাল ৬টায় সান্টা ক্লারায় লড়বে মার্কিন যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনা।
৩ জুলাই রাত ১টা লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া।
 ৩ জুলাই ভোর ৫টা টরন্টোর মাঠে খেলবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া।
৩ জুলাই সকাল ৯টা ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।
 ৪ জুলাই রাত ১২টা আর্লিংটনে লড়বে অস্ট্রেলিয়া ও মিশর।
৪ জুলাই বিকেল ৪টায় মায়ামির মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
৪ জুলাই সকাল ৭টায় কানসাস সিটিতে শেষ ম্যাচে লড়বে কলম্বিয়া ও ঘানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের
সংগৃহীত ছবি

চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী দল। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগার প্রেমিলারা। 

২০২৬ বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। তবে সেখানে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মূল মঞ্চে আসে টাইগ্রেসরা। এরপর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো দুটি জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে গ্রুপ 'এ' পয়েন্ট টেবিলের চারে উঠে আসে বাংলাদেশ।

এখন গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দলের তালিকায় জায়গা করে নেওয়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলবে। স্বাগতিক হওয়ায় পাকিস্তানও নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বাকি একটি স্থান নির্ধারণ হবে ৬ জুলাইয়ের আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান অবস্থান অনুযায়ী সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

এদিকে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় দলও নির্ধারিত হবে ৬ জুলাইয়ের এই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষ পাঁচ দল খেলবে এই টুর্নামেন্টে। বর্তমানে সম্ভাব্য সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।