• ই-পেপার

স্পেন বিশ্বকাপের ফেভারিট দল, বললেন অ্যালেক্স গ্রিমাল্ডো

‘অরেঞ্জ স্ট্রিট’ ডাচদের বিশ্বকাপ জয়ে পথ দেখাবে—আশা ভক্তদের

‘অরেঞ্জ স্ট্রিট’ ডাচদের বিশ্বকাপ জয়ে পথ দেখাবে—আশা ভক্তদের
ছবি : এপি

বিশ্বকাপ উন্মাদনা দেশে দেশে ছড়িয়ে পড়েছে। পিছিয়ে নেই বিশ্বকাপের অন্যতম দাবিদার ট্রাজিক হিরো ‘নেদারল্যান্ডসের’-এর ভক্তরা। দেশের হয়ে সমর্থন জোগাতে প্রতিবছরই এক অভিনব উদ্যোগ নেন তারা। রাজধানী হেগের বিখ্যাত মার্কটওয়েগ সড়কটি ডাচ ফুটবল ভক্তরা কমলা রঙে সাজিয়ে তুলেন। সড়কটি এ জন্য ‘অরেঞ্জ স্ট্রিট’ নামে পরিচিত। 

গত ২৬ বছর ধরে নেদারল্যান্ডসের জাতীয় দলের সমর্থনে প্রতিটি বড় টুর্নামেন্টের আগে স্থানীয় বাসিন্দারা এই ঐতিহ্য বজায় রেখে আসছেন। ডাচ ফুটবলপ্রেমীদের মনে তীব্র আশা, এবার হয়তো এই অনন্য সমর্থনে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দেবে দেশকে। এই অভিনব উদ্যোগের রূপকার ভ্যান ডাইক। যেটি তার মা প্রথম শুরু করেছিলেন। 

এই ঐতিহ্যে ধরে রেখে প্রায় ৭৭ কিলোমিটার লম্বা কমলা পতাকায় এবার বাড়ি-ঘর, গাছপালা ও ল্যাম্পপোস্ট ঢেকে দেওয়া হয়েছে। সারা দেশ থেকে মানুষ এটি দেখতে আসে।

এই অবিচল সমর্থন সত্ত্বেও তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস কখনো বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু এ বছর নেদারল্যান্ড বিশ্বকাপ জিতবে বলে মনে করেন ফন ডাইক।

আয়োজক ড্যানি ভ্যান ডাইক জানান, ৭৭ কিমি দৈর্ঘ্যটি গত মার্চ মাসে ৭৭ বছর বয়সে প্রয়াত হওয়া তার মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। যিনি আগে এই আয়োজনের মূল কাণ্ডারি ছিলেন।

খেলা চলাকালীন পুরো ১ কিলোমিটার এলাকা জুড়ে পাবলিক স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। যা শুধু ফুটবল নয়, স্থানীয়দের পারস্পরিক বন্ধন দৃঢ় করার উৎস হয়ে উঠেছে এই উদ্যোগ।

মুখোমুখি দেখায় ব্রাজিল নাকি মরক্কো এগিয়ে

ক্রীড়া ডেস্ক
মুখোমুখি দেখায় ব্রাজিল নাকি মরক্কো এগিয়ে
ভিনিসিয়ুসকে আটকানোর চেষ্টা মরক্কোর এক ডিফেন্ডারের। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরু হয়েছে তবে বাংলাদেশে উন্মাদনার আঁচ পাওয়া যায়নি এখনো। ৫ ম্যাচ শেষে উত্তাপটা পাওয়া যাবে। ভোর ৪টায় শুরু হবে মূল বিশ্বকাপ। সবচেয়ে সফল দল ব্রাজিল মাঠে নামবে। সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শেষবারের সেমিফাইনালিস্ট মরক্কো। 

চোখে ঘুম ঘুম ভাব থাকলেও তাই বোকাবাক্স থেকে চোখ সরানোর উপায় থাকবে না ব্রাজিলের ভক্ত-সমর্থকদের। অবশ্য চোখ রাখবেন সেলেসাওদের চিরপ্রতিন্দ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও। ব্রাজিলের হার দেখার জন্য মরক্কোকে সমর্থন দেবেন তারা। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দুই পক্ষের কথার লড়াই বেশ জমেও উঠেছে। 

এই লড়াইয়ের ফল মিলবে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কোর ম্যাচ শেষ হতেই। তাতে কারা জয়ের হাসি হাসবে তা সময়ই বলে দেবে। তবে তার আগে দুদলের মুখোমুখি দেখায় কে এগিয়ে সেটা জেনে নেওয়া যাক। পাল্লা ভারী ব্রাজিলেরই। এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে তারা।

পরিসংখ্যানে ২-১ ব্যবধানে এগিয়ে ব্রাজিল। প্রথম দুই দেখায় মরক্কোকে হারায় সেলেসাওরা। ১৯৯৭ সালে প্রথম দেখায় প্রীতি ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল। ফিরতি বছর বিশ্বকাপে জয়ের ব্যবধান আরও বেশি, ৩-০। তবে সর্বশেষ দেখায় মরক্কোই পেয়েছে জয়। ২০২৩ সালের প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে ‘আটলাস লায়নরা’।

আফ্রিকান দেশটির ফুটবলে উত্থানও সাম্প্রতিক সময়ে। পারফরম্যান্সে বেশ ধারাবাহিক তারা। তার প্রমাণ ফিফা র‌্যাংকিংয়ে। ৬ নম্বরে থাকা ব্রাজিলের পরের স্থানটি মরক্কোর। ছয়-সাতের লড়াইটা তাই নিঃসন্দেহে জমবে।

প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো

ক্রীড়া ডেস্ক
প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো
সংগৃহীত ছবি

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচটি উপভোগ করেছেন। সেখানে তাঁর সঙ্গে বর্তমান প্রেমিকা মার্কিন পপ তারকা কেটি পেরিও ছিলেন। বিশ্বকাপের আমেরিকায় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই পপ তারকা।

লস অ্যাঞ্জেলেসে ট্রুডোর যাওয়ার মূল কারণ ছিল তাঁর প্রেমিকা কেটি পেরি। কেটি পেরি সেখানে বিশ্বকাপের মার্কিন উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি একটি জমকালো পারফরম্যান্স প্রদর্শন করেন। স্টেডিয়ামের একটি লাক্সারি বক্স থেকে পারফরম্যান্স উপভোগ করেন।

পরে দুজন একসঙ্গে  যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ দেখেন। ট্রুডোর এই সিদ্ধান্ত অনেক কানাডিয়ান ফুটবল ভক্তকে ক্ষুব্ধ করেছে। কারণ নিজ দেশের ম্যাচ না দেখে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গেছেন বলে।

নিজ দেশের ঐতিহাসিক ম্যাচ বাদ দেওয়ায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন এই সাবেক প্রেসিডেন্ট। স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে ট্রুডোকে ‌‘প্রতারক’ বলেও আখ্যায়িত করেছেন।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাঁদের একসঙ্গে দেখা যায়। গেল ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্ট ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে হেঁটে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসেন।

বিশ্বকাপে ‘হেক্সাই’ লক্ষ্য ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ‘হেক্সাই’ লক্ষ্য ব্রাজিলের
মরক্কোর বিপক্ষে নামার আগে অনুশীলনে ভিনিসিয়ুসরা। ছবি : রয়টার্স

একমাত্র দেশ যারা সব কটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পাঁচ শিরোপা জিতে আসরের সবচেয়ে সফল দলও। তবে সেই ব্রাজিলের হেক্সার স্বপ্ন শুধু দীর্ঘই হচ্ছে। কোচ কার্লো আনচেলোত্তির অধীনেই এবার হেক্সা পূরণের স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা। হেক্সার স্বপ্ন পূরণ হলে ২৪ বছর পর বিশ্বকাপ জিতবে তারা। ইতালিয়ান কোচের অধীনে ছন্দেও আছে তারা। ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হার ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমারকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে ইনফর্ম রাফিনিয়া-ভিনিসিয়ুসে বড় আস্থা থাকবে আনচেলোত্তির। 

কোচ : কার্লো আনচেলত্তি
অধিনায়ক :  মার্কিনিওস
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন
সর্বশেষ : কোয়ার্টার ফাইনাল
প্রথম : ১৯৩০
অংশগ্রহণ : সব বিশ্বকাপ খেলা একমাত্র দল ব্রাজিল।  
ফিফা র‌্যাংকিং: ৬

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

গ্রুপ ‘সি’র সূচি

১৪ জুন : ব্রাজিল বনাম মরক্কো, নিউইয়র্ক/নিউ জার্সি ভোর ৪টা
২০ জুন : ব্রাজিল বনাম হাইতি, ফিলাডেলফিয়া, ভোর ৬টা ৩০মি.
২৪ জুন : স্কটল্যান্ড বনাম ব্রাজিল, মায়ামি, ভোর ৪টা 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : আলিসন, এদেরসন, ওয়েভারতন। 

ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস।

মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনহো, লুকাস পাকেতা 

ফরোয়ার্ড : এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর থিয়াগো, মাতেয়োস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইস হেনরিকে, নেইমার ও রায়ান।