• ই-পেপার

১৪৮৫ শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

কমিশন্ড অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

অনলাইন ডেস্ক
কমিশন্ড অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি বিভিন্ন শাখায় ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৭–এ ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন ৭ মে থেকে শুরু হয়েছে এবং চলবে ১১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম : কমিশন্ড অফিসার

পদসংখ্যা : নির্ধারিত নয়

বেতন-ভাতা : সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন

আবেদনের যোগ্যতা

শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন)

  • চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন
  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ ও ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‌‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
  • চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে

শিক্ষা শাখা (সাধারণ বিষয়)

  • ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
  • চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)

  • পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
  • বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে

ক. উচ্চতা : ১৬২.৫ সে.মি.(৫ ফুট ৪ ইঞ্চি)

খ. বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেমি (৩০ ইঞ্চি), সম্প্রসারিত ৮১ সেমি (৩২ ইঞ্চি)

গ. ওজন : ৫০ কেজি

নারী প্রার্থীর ক্ষেত্রে

ক. উচ্চতা : ১৫৫ সেমি (৫ ফুট ১ ইঞ্চি)

খ. বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেমি (২৮ ইঞ্চি), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০ ইঞ্চি)

গ. ওজন : ৪৬ কেজি

প্রার্থীর বয়স : অনূর্ধ্ব ৩০ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে)

বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

৯০৩ পদে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

অনলাইন ডেস্ক
৯০৩ পদে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২১ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক

পদের সংখ্যা : ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জন

পদের নাম : সিনিয়র অফিসার (সাধারণ)

বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০—৫৩,০৬০ স্কেল এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ এবং জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০-এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব এবং ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ/শ্রেণি ধরা হবে।

এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমান সনদ এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে দেশীয় বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সনদ, যেখানে ডিগ্রি ও ফলাফলের শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখ থাকবে, মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : যেকোনো স্থান

বয়স : ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

লোকবল নেবে প্রাইম ব্যাংক, আবেদন অনলাইনে

অনলাইন ডেস্ক
লোকবল নেবে প্রাইম ব্যাংক, আবেদন অনলাইনে
সংগৃহীত ছবি

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে গতকাল ১৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আর এই আবেদন করা যাবে আগামী ০৩ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে (বিশেষ করে এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট) ভালো দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : ঢাকা (গুলশান-২) 
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ০৩ মে ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.primebank.com.bd

এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

অনলাইন ডেস্ক
এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
সংগৃহীত ছবি

ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগে জেলাভিত্তিক শূন্য পদ শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান)।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন।

বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।