• ই-পেপার

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

মহাখালী আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বাসটি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও দুই যাত্রী।

আজ শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে সময় বনানী থানাধীন মহাখালী আমতলী থেকে ১০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রনির (২৫) ও মো. ফিরোজ (৪০) নামের দুই যাত্রী।

তেজগাঁও ফায়ার স্টেশনেরকর্মী মোস্তফা কামাল বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫৯৪৪১ নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী আমতলী এলাকায় আয়ারল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে হেল্পার ও যাত্রীসহ ৩ আহত হয়।

পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। পরে খবর পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

দারুসসালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
দারুসসালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত
সংগৃহীত ছবি

রাজধানীর দারুসসালামে ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দারুসসালামের মিরপুর শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।

আহত মহসিন চাঁদপুর আলগি বাজার থানার দক্ষিণ আলগী গ্রামের নুর আলামিনের ছেলে। সে শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং দারুসসালামে পরিবারের সঙ্গে থাকত। 

আহতের স্বজনরা জানিয়েছেন, মহসিন দুপুরে নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিকেলে মাঠে বসে থাকা অবস্থায় তার সমবয়সী ১০-১২ জন যুবক এসে তাকে মারধর করতে থাকে, একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তবে ছুরিকাঘাতের কারণ সম্পর্কে জানাতে পারেনি স্বজন ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢামেকের জররি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল।

আরো পড়ুন
কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

 

যেসব মার্কেট বন্ধ থাকবে
ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া গরমের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।