• ই-পেপার

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশেই অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। বিকেলে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে, দীর্ঘ সময় তাদের দেখতে  না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা
মেহেরপুর সহড়াতলা সীমান্ত সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার ১৪২-এর ৫ এস সাব পিলারের কাছে শূন‍্যরেখার ওপারে সাতজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, গতকাল মধ‍্যরাতের কোনো এক সময় ওই সাতজনকে ভারতের তারকাঁটা পার করে দেওয়া হয়। তখন তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে আমরা তাদের দেখতে পেয়ে বিষয়টি বিজিবিকে জানাই। পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় বতর্মানে বিজিবি নজরদারি অনেক বাড়িয়েছে।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। 

তিনি আরো বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অব্যাহত রয়েছে।

সড়ক পার হচ্ছিলেন ছাত্রশিবির নেতা, মোটরসাইকেল কেড়ে নিল প্রাণ

অনলাইন ডেস্ক
সড়ক পার হচ্ছিলেন ছাত্রশিবির নেতা, মোটরসাইকেল কেড়ে নিল প্রাণ

ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার (২৪ জুন) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহিরুল ইসলাম।

জানা গেছে, গতকাল বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে তার। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। 

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, তার আকস্মিক মৃত্যুতে ছাত্রশিবির একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ি ঘুমধুমের আমতলী গ্রামে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সীমান্ত এলাকায় নিজের কলাবাগানে কাজ করতে যান শফিউল। একপর্যায়ে স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে তার পায়ের গোড়ালি উড়ে যায়। তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ঘুমধুম সীমান্তবর্তী কোন কোন এলাকায় মাইন পোঁতা আছে, সেগুলো শনাক্ত করে লাল পতাকা টাঙানো হবে। এতে ভবিষ্যতে সীমান্তের মানুষ এ ধরনের দুর্ঘটনার শিকার হবে না।