• ই-পেপার

কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত শিশুসহ ১২ জন অসুস্থ

ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ, গোলশূন্য ড্র

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ, গোলশূন্য ড্র
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

রবিবার (১৪ জুন) বিকেলে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বর্ণাঢ্য সাজসজ্জা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করেন দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

রেফারির বাঁশিতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই জালের দেখা পায়নি।

ফলে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

মাঠ জুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রিয় দলের পতাকা, জার্সি ও স্লোগানের মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।

খেলার শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠন অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

খেলার রেফারি দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে খুলনায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে খুলনায় সংবর্ধনা
ছবি : কালের কণ্ঠ

উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর নির্বাহী প্রধান গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে সুরশ্রী সংগীত অ্যাকাডেমি। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় সংবর্ধিত অতিথি মোস্তফা নূরুজ্জামান ও শিল্পী অনিমেষ বড়াল সংগীত পরিবেশন করেন।

সুরশ্রী সংগীত অ্যাকাডেমির সভাপতি এস এম জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের বরণ ও স্বাগত বক্তব্য প্রদান করেন সুরশ্রী সংগীত অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনিমেষ বড়াল। অনুষ্ঠানে বক্তব্য দেন সুশীলনের পরামর্শক শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসা হেমায়েত আলী, সুশীলনের উপ-পরিচালক ডি এম মনিরুজ্জামান, শিরিনা আক্তার ও শাহিনা পারভীন এবং সুর ঝঙ্কার অ্যাকাডেমির কার্যকরী সভাপতি রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মইনউদ্দিন।

সুরশ্রী সংগীত অ্যাকাডেমির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধনা পর্বে উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় তিনি নিজের লেখা কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন। পরে বক্তব্যে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানের সাহিত্য, সংগীত ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। তারা উপকূলীয় অঞ্চলের মানবিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে সংবর্ধিত অতিথির বিশেষ অবদানের তুলে ধরেন। 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনিমেষ বড়ালের একক সংগীত পরিবেশনা। তিনি উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানের রচিত জনপ্রিয় গান থেকে বাছাইকৃত একাধিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী ও সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট মেট্রো ট্রাভেল সার্ভিসের উদ্যোগে উমরাহ পালনকারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।

বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারীর সভাপতিত্বে এবং মাওলানা আসাদ উল্লাহ, মো. মুসলিম উদ্দিন আরীফ ও ক্বারী মাওলানা মো. নোমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিনগর বজল আহমদ চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং জেবি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা নুরুল আনোয়ার। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের খতীব, আলেম-ওলামা এবং উমরাহ যাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উমরাহ যাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী বলেন, হজ ও উমরাহ শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামূল্যবান সুযোগ। তাই পবিত্র এ ইবাদত যথাযথ নিয়ম-কানুন ও সুন্নাহ অনুযায়ী আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, উমরাহ পালনকারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে যাত্রীরা ইহরাম, তাওয়াফ, সাঈসহ উমরাহর বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে সঠিক ধারণা লাভ করেন এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন।

মাওলানা নুরুল আনোয়ার বলেন, উমরাহ যাত্রা একজন মুসলমানের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ইসলামী বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী বলেন, ‘আগামী ২৫ জুন ৮৫ জনের একটি উমরাহ কাফেলা নিয়ে আমরা পবিত্র কাবার উদ্দেশ্যে রওয়ানা হবো। যাত্রীরা যেন সঠিকভাবে উমরাহর সকল আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উত্তর চট্টগ্রামে আমরা নিয়মিত হজ ও উমরাহ কাফেলা পরিচালনা করে আসছি এবং প্রতি মাসেই আমাদের কাফেলা রয়েছে।

ষড়যন্ত্রের অভিযোগ এনে নেত্রকোনায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
ষড়যন্ত্রের অভিযোগ এনে নেত্রকোনায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
ছবি : কালের কণ্ঠ

অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাসান আল বান্না নামের এক ছাত্রদল নেতা। রবিবার (১৪ জুন) নেত্রকোনার মদন উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হাসান আল বান্না মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা রফিকুল ইসলাম আকন্দ মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি মদন বাজারে ‘মেসার্স রওশনা এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

হাসান আল বান্নার দাবি, প্রায় দেড় বছর আগে মদন বাজারের বাসিন্দা ও ছাত্রলীগকর্মী নাসিম খান তার ভবন নির্মাণের জন্য প্রতিষ্ঠানটি থেকে প্রায় দেড় লাখ টাকার নির্মাণসামগ্রী নেন। তবে দীর্ঘ সময় পার হলেও ওই অর্থ পরিশোধ করা হয়নি। সম্প্রতি প্রতিষ্ঠানের ম্যানেজার নাজমুল হাসান পাওনা টাকা পরিশোধের বিষয়ে তাগিদ দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার এবং তার বাবা রফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এমনকি কয়েকটি গণমাধ্যমেও ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান হাসান আল বান্না। একই সঙ্গে তিনি তার ও তার পরিবারের বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান।