• ই-পেপার

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোডাউনপাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু।

আটকরা হলেন- সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) এবং তার ভাই ইয়াছিন (২৮)-সহ আরো একজন।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। আদালত তাদের অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জোড়া কালনাগিনী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জোড়া কালনাগিনী উদ্ধার
সংগৃহীত ছবি

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। রবিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে সাপ দুটি হস্তান্তর করা হয়েছে। 

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রবিবার বিকেলে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষে তিনটি সাপ প্রবেশ করেছে বলে খবর পাই। পরে সাপ দুটি উদ্ধার করি।

মুসা বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে সাপ দুটি বিষধর নয়। উদ্ধারের পর সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করেছি।

আরো পড়ুন
হবিগঞ্জে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

 

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে দুটি সাপ বন বিভাগের হেফাজতে রয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় রয়েছে। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছে।
 

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ, মেলেনি সন্ধান

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ, মেলেনি সন্ধান
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারী‌তে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইসা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের ব্যাপক তল্লাশির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানায়, রবিবার (৭ জুন) বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালান। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে সোমবার (৮ জুন) সকা‌লে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। কয়েক দফা তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসার সঙ্গে গোসল করতে যাওয়া আফসানা খাতুন জানায়, রাইসাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায় এবং এরপর আর তাকে দেখা যায়নি।

চিলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গুলজার হোসেন মন্ডল জানান, সোমবার সকাল সাতটা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে ১৫০ মিটার গভী‌রে গিয়েও শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হ‌চ্ছে মর‌দেহ‌টি স্রো‌তে ভে‌সে অন‌্যত্র চ‌লে গে‌ছে।

গুরুদাসপুরে আ. লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুরে আ. লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সুবজ ফকিরকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় কাচারিপাড়া এলাকায় নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই এলাকার মৃত আক্কাস ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম সুবজ ফকিরের বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তাকে গুরুদাসপুর থানায় নেওয়া হয়।

এদিকে, সোমবার দুপুরে আদালতে প্রেরণের সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন থানায়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।