দাউদকান্দিতে বাস দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলা রায়পুরের নিকট একুশে পরিবহনের বাস দুর্ঘটনায় পতিত হয়। এতে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে চান্দিনা উপজেলার গোমতা হাইস্কুল পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বাস দুর্ঘটনায় শিশু- মহিলাসহ ৮ জন যাত্রী আহত হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকে চট্টগ্রামগামী একুশে পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে উল্টো যায়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে আহত যাত্রীদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। মারাত্মক ভাবে আহত দুইজন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়।বাসটি সড়কের মাঝপথে উল্টে যাওয়ায় সকাল ১১টা থেকে দুপুর সারে১২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে র্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে ধীর ধীরে যানবাহন চলাচল শুরু করে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মহাসড়কে দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে। সড়কের মাঝপথে উল্টো যায়। বাসটি উদ্ধার করতে কিছু সময়ের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে যানবাহনে চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে ঈদের ছুটির পর যাত্রীরা কর্মস্থলে যাচ্ছে এ কারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে।




