• ই-পেপার

রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশনের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট সরাসরি প্রদান করবে গ্রামীণফোন

প্রেস বিজ্ঞপ্তি
বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশনের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট সরাসরি প্রদান করবে গ্রামীণফোন
সংগৃহীত ছবি

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের ইন্সেন্টিভ সরাসরি প্রদান করবে বিকাশের মাধ্যমে। এর ফলে মাঠপর্যায়ে গ্রামীণফোন-এর আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সাথে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইনসেনটিভ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন
মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

 

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। বিকাশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।

এই চুক্তির অধীনে গ্রামীণফোন তার দেশব্যাপী ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইন্সেন্টিভ-এর অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা যেমন দ্রুত, নিরাপদ ও কার্যকর হয় এবং পরিচালনগত জটিলতা হ্রাস পাবে।

আরো পড়ুন
সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার

সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার

 

এদিকে, এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনমত অর্থ যে কোন সময় ক্যাশ আউট করে নিতে পারবেন। ক্যাশ আউট-এর পাশাপাশি তারা বিকাশ দিয়েও বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেয়া, রেমিটেন্স গ্রহণ, ই-টিকেটিং, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট সতেরো লাখ মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি পেয়েছেন।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৩৮ জন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন। এখন তারা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতিমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী সিডনি ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, আমস্টারডাম ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ও হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন।

আইএসডি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী এবং ভ্যালেডিক্টোরিয়ান নিয়াহরাহ মাহবুব নিউরোবায়োলজিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ডিয়েগোতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি পর্যবেক্ষণপ্রবণ। প্লে গ্রুপ থেকে আইএসডিতে পড়াশোনার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। সময়ের সঙ্গে স্কুল ও আশপাশের পরিবেশের পরিবর্তন দেখে বুঝেছি, আমাদের ছোট ছোট উদ্যোগও অন্যের জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’

নিউরোবায়োলজির প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকেই এ বিষয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। বিষয়টি যেমন কঠিন, তেমনি অত্যন্ত আকর্ষণীয়। মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, তা জানার কৌতূহল এবং অন্যের উপকারে আসার আকাঙ্ক্ষা—এই দুই বিষয় আমাকে এ ক্ষেত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘দশ বছর পর নিজেকে কোথায় দেখব, তা এখনই নিশ্চিত করে বলতে পারি না। তবে নিজের আগ্রহ ও স্বপ্নের প্রতি অটল থাকতে চাই। এমন একটি পেশা বেছে নিতে চাই, যা আমি সত্যিই ভালোবাসি।’

অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘আজ শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়ার মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের নিরন্তর সহযোগিতা।’

বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, ‘একটি অর্থবহ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের বিকাশের প্রধান ভিত্তি হলো শিক্ষা। আজকের বিশ্বে এমন তরুণদের প্রয়োজন যারা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। আজ এই কক্ষে শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার বৈচিত্র্য দেখে আমি ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।’

গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

আরো ২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

‘অপরাজেয় আলো’ কর্মসূচির মাধ্যমে ৫০০-এর বেশি নারী খেলোয়াড় পাবেন প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
আরো ২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক
সংগৃহীত ছবি

বাংলাদেশে নারী হকির অভূতপূর্ব সাফল্য এবং এই খাতে পূর্ববর্তী উদ্যোগগুলোর ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি’ সম্প্রসারণে ২০২৬ সালের জন্য আরো ২ কোটি টাকার অঙ্গীকার করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে নতুন করে একটি অংশীদারি চুক্তি করেছে ব্যাংকটি।

এই বিনিয়োগের মাধ্যমে সারা বছরব্যাপী পরিচালিত হবে একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি, যার লক্ষ্য নতুন প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা। এর আগে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ আয়োজনে প্রায় ১ কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণের আওতায় আনা হবে। জেলা পর্যায়ে প্রতিভা অনুসন্ধান ও প্রশিক্ষণ, গোলরক্ষকদের জন্য বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ, বিকেএসপির মেধাবী খেলোয়াড়দের জন্য শিক্ষাবৃত্তি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের জন্য একটি সুস্পষ্ট উন্নয়নধারা তৈরি করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে ৫০০-এর বেশি নারী খেলোয়াড় পেশাদার প্রশিক্ষণের সুযোগ পাবেন। নতুন খেলোয়াড়দের পাশাপাশি শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্যও থাকবে উন্নত প্রশিক্ষণ সুবিধা, যাতে প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আরও প্রস্তুত হয়ে উঠতে পারেন।

কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৬, যেখানে সারা দেশ থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ পাবেন।

ইতোমধ্যেই এই উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। ২০২৫ সালের টুর্নামেন্ট থেকে ১১ জন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন, যাদের মধ্যে চারজন এশিয়ান গেমস বাছাইপর্বে বাংলাদেশের দলে স্থান করে নিয়েছেন। এই নারী হকি দলই রানার-আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্ব উত্তীর্ণ হওয়ার সাফল্য অর্জন করে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, বাংলাদেশের প্রতিভার কোনো অভাব নেই; অভাব রয়েছে সুযোগের। এই কর্মসূচির মাধ্যমে আমরা এমন একটি শক্ত প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যা তরুণীদের আত্মবিশ্বাস, মর্যাদা ও দক্ষতার সঙ্গে তাঁদের ক্রীড়া স্বপ্ন পূরণের সুযোগ করে দেবে। এটি শুধু খেলাধুলায় বিনিয়োগ নয়; এটি অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনায় বিনিয়োগ।’

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘বাংলাদেশে নারী হকির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সহায়তা তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং দীর্ঘ মেয়াদি সুযোগ সৃষ্টিকে কেন্দ্র করে পরিচালিত ব্র্যাক ব্যাংকের কর্পোরেট দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘অপরাজেয় আলো’। নারী ক্রীড়াবিদদের বিকাশে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটি জেন্ডারসমতা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে অবদান রেখে চলেছে।

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

ব্যবহারকারীরা ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই, স্মার্ট স্টাডি টুলস এবং উন্নত এআই ইমেজ এডিটিং উপভোগ করতে পারবেন

অনলাইন ডেস্ক
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো
সংগৃহীত ছবি

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নিয়ে আসছে গুগল এআই প্লাস। এর মাধ্যমে টেকনোর ব্যবহারকারীরা গুগলের কিছু সর্বাধুনিক এআই-নির্ভর টুলস এবং প্রিমিয়াম সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা দৈনন্দিন কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং যোগাযোগকে আরো সাবলীল করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই অফারের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ। এই উদ্যোগটি দেখাচ্ছে যে টেকনো হার্ডওয়্যারের বাইরে গিয়ে ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে কার্যকর সুবিধা দেয়।

এই অফারটির মধ্যে রয়েছে টেকনোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, যার মধ্যে আছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩, যেগুলো বাংলাদেশের গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১৪ মে ২০২৬ থেকে, যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

বিশ্বব্যাপী টেকনো এআই নিজেকে উদ্ভাবনে, এমডব্লিউসি ২০২৬ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শিত অংশীদারি এবং ইকোসিস্টেমের উন্নয়নের একটি অন্যতম প্রধান পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে চলছে। বাংলাদেশে এই গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীরা যাতে বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন, কোম্পানিটি মূলত সেই প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।

এই অফারটি বাংলাদেশে নির্দিষ্ট টেকনো ব্যবহারকারীদের জন্য সময়ের জন্য এই অফারটি অ্যাক্টিভ করতে পারবেন। ব্যবহারকারীরা টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে অথবা টেকনো বাংলাদেশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন।