• ই-পেপার

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি পোস্টে বলেন, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি দ্রুতই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক
সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয় বলে জামায়াত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে সুইডেন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

বগুড়ার বাঘোপাড়া এলাকায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এই চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়।

২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ার বাঘোপাড়া এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন নয়ন হোসেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন দীর্ঘদিন ধরে চোখের তীব্র সমস্যা ও নানা কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে তার উন্নত চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ হাসপাতালে চিকিৎসা শুরুর সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলীয় নেতাকর্মীরা।

অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা। শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়ে নাবিস্কো মোড় অতিক্রম করে সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।