প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। পরের ম্যাচে দল আরো উন্নতি করবে। ব্রাজিল কোচ, কার্লো আনচেলোত্তি
আমাদের লক্ষ্য হলো, পরের ধাপে যাওয়া। আমরা আগে কখনো গ্রুপ পর্ব পার করতে পারিনি। আমি এটা বিশ্বাস করি (পরের ধাপে যেতে পারব)। তিউনিসিয়া কোচ, সাবরি লামৌচি
আমরা খুবই দাপুটে ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিলাম। অনেক সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। সুইজারল্যান্ড কোচ, মুরাত ইয়াকিন
বিশ্বকাপে সে (কিলিয়ান এমবাপ্পে) বরাবরই দুর্দান্ত। সে বিশ্বকাপ জিততে চায়। সে আমাদের অধিনায়ক। এবারও ভালো কিছু করবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফরাসি মিডফিল্ডার, মানু কোনে
সেমিফাইনাল ছাড়িয়ে আমরা আরো সামনে যেতে চাই। তবে আজকের (গতকাল ব্রাজিলের বিপক্ষে) ম্যাচটি ভালো ছিল। আপাতত এক পয়েন্টই যথেষ্ট, আমরা আরো উন্নতি করব। মরক্কো কোচ, মোহামেদ ওয়াহবি
এটা হলে দারুণ হবে (বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙা)। রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটার জন্য মেসিকে অগ্রিম স্বাগত জানিয়ে রাখলাম। আমি বরাবরই মেসির বড় ভক্ত। সাবেক জার্মান ফরোয়ার্ড, মিরোস্লাভ ক্লোসা