• ই-পেপার

টিভি হাইলাইটস

জাম্বিয়া আনটেইমড

অন্তর্জাল

আই’ম নট অ্যাফ্রেইড

আই’ম নট অ্যাফ্রেইড
‘আই’ম নট অ্যাফ্রেইড’ সিরিজের দৃশ্য

১৯৮৬ সালের জুন মাস। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে মেক্সিকোর ভেরাক্রুজের পাহাড়ি অঞ্চল। একটি পরিত্যক্ত বাড়ির পাশের গভীর গর্তের তলায় ফেলিপে নামে এক ছেলেকে খুঁজে পায় ১০ বছর বয়সী মিগেল। ফেলিপের সঙ্গে গোপন বন্ধুত্ব গড়ে ওঠে মিগেলের। ফেলিপেকে অপহরণ করা হয়েছে, আর এই অপহরণের সঙ্গে জড়িত তার আপনজনরাই। মেক্সিকান থ্রিলার সিরিজটি আজ এসেছে নেটফ্লিক্সে।

চলচ্চিত্র

বাজাও বিয়ের বাজনা

বাজাও বিয়ের বাজনা
অপু বিশ্বাস ও রিয়াজ

অভিনয়ে রিয়াজ, অপু বিশ্বাস, জনা। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : সোহেল ও বর্ষা একে অপরের প্রেমে পড়ে; কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। প্রেম সফল করতে তারা নানা ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি করে। পরিবারকে বোঝানোর জন্য এবং নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে তারা বিভিন্ন পরিকল্পনা করে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।

ওয়ারফেজের নতুন গান ‘গিরগিটি’

রংবেরং প্রতিবেদক
ওয়ারফেজের নতুন গান ‘গিরগিটি’

বাংলাদেশে হেভি মেটাল ও রক মিউজিক ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ওয়ারফেজ। দীর্ঘ ১৪ বছর পর ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের নতুন গান গিরগিটি। ৬ জুলাই লয় রেকর্ডস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। ২০১২ সালের পর এটিই ব্যান্ডটির নতুন কোনো স্টুডিও অ্যালবামের প্রথম গান। গিরগিটি গানটি কেবল একটি সিঙ্গেল ট্র্যাক হিসেবেই নয়; বরং আপস্টুডিও প্রোডাকশন হাউজ-এর ব্যানারে নির্মাণাধীন গিরগিটি চলচ্চিত্রেও দেখতে পাবেন দর্শক।

অল্প কথায়

ওটিটিতেও স্থগিত ‘সতলুজ’

ওটিটিতেও স্থগিত ‘সতলুজ’
দিলজিত দোসাঞ্জ

শুরুতে ছবির নাম ছিল পাঞ্জাব ৯৫। মুক্তির আগেই দীর্ঘদিন বিতর্কে ছিল দিলজিত দোসাঞ্জ অভিনীত ছবিটি। সেন্সর বোর্ডের সঙ্গে প্রায় তিন বছরের টানাপোড়েনের পর নতুন নাম সতলুজ নিয়ে ৩ জুলাই মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি ৫-এ। তবে মুক্তির মাত্র দুই দিনের মাথায় ভারতে ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। রবিবার হঠাৎ করেই ছবিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জি ৫ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছবিটি স্ট্রিম করবে না তারা। একই সঙ্গে দর্শকের স্বার্থে যত দ্রুত সম্ভব আবারও ছবিটি প্রদর্শনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্ল্যাটফর্মটি। মানবাধিকারকর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত হানি ত্রেহানের ছবিটি। পেশায় যশবন্ত সিং ছিলেন ব্যাংক ব্যবস্থাপক। পরে নব্বইয়ের দশকে পাঞ্জাবে ২৫ হাজারের বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ প্রকাশ্যে আনেন যশবন্ত সিং। ১৯৯৫ সালে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়।