• ই-পেপার

শিল্পীদের নির্বাচন ঘিরে জমজমাট এফডিসি

অন্তর্জাল

সাইলো—সিজন ৩

সাইলো—সিজন ৩
‘সাইলো—সিজন ৩’ সিরিজের দৃশ্য

অ্যাপল টিভি প্লাসে গতকাল এসেছে তৃতীয় সিজনের প্রথম পর্ব। ১০ পর্বের সিরিজটির পরের পর্বগুলো আসবে প্রতি শুক্রবার। জুলিয়েট নিকোলস চরিত্রে এবারও আছেন রেবেকা ফার্গুসন। স্মৃতিশক্তি হারিয়ে আবারও সাইলোতে ফিরে আসে জুলিয়েট। এসে সে আবিষ্কার করে, ভূগর্ভস্থ সেই সমাজ এক নতুন হুমকির মুখে পড়েছে। সমান্তরাল আরেকটি কাহিনি কয়েক শতাব্দী আগের। সেখানে এক সাংবাদিক ও এক কংগ্রেসম্যান সেই ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের চেষ্টা করে। অভিনয়ে আরো আছেন জেসিকা হেনউইক ও অ্যাশলি জুকারম্যান।

চলচ্চিত্র

বিচার হবে

বিচার হবে
‘বিচার হবে’ ছবিতে সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, হুমায়ুন ফরীদি। পরিচালনা শাহ আলম কিরণ। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : বিয়েপাগল চেয়ারম্যান দবির মিয়ার ঘরে চার নম্বর বিবি আনার কথা বলে তাকে ফাঁদে ফেলে শায়েস্তা করে একই গ্রামের যুবক সুজন মিয়া। সেই প্রতিশোধ নিতে সুজনের সঙ্গে তার ভাবিকে জড়িয়ে গুজব রটায়। পাশের গ্রামের আলেয়ার সঙ্গে সুজনের বিয়ে ঠিক করে ভাবি। সেই বিয়ের আসরও ভেঙে দেয় দবির। সুজন আর আলেয়া দুজনই গ্রাম ছেড়ে শহরে আসে। সেখানে নতুনভাবে তাদের প্রেম হয়।

টিভি হাইলাইটস

ক্রাইকি!

ক্রাইকি!

উত্তর অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বনাঞ্চলের বিখ্যাত অস্ট্রেলিয়া জু নিয়ে এই তথ্যচিত্রভিত্তিক সিরিজ। এখানে ১,২০০-এরও বেশি প্রাণীর দেখাশোনা করেন চারজন মানুষ। বিশ্বমানের একটি বন্যপ্রাণী হাসপাতাল পরিচালনা করেন তাঁরা এবং বিশ্বজুড়ে রোমাঞ্চকর সংরক্ষণ অভিযানে অংশ নেন। প্রাণীদের প্রতি তাঁদের গভীর ভালোবাসার ওপর তথ্যচিত্র ক্রাইকি! ইটস দ্য ইরউইনস। দেখা যাবে বিকেল ৪টা ৩৬ মিনিটে, এনিম্যাল প্ল্যানেটে।

টিভি হাইলাইটস

‘খুশবু’তে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

‘খুশবু’তে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
‘খুশবু’ ধারাবাহিক নাটকের দৃশ্য

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটক খুশবু। চলমান ফিফা বিশ্বকাপের আঁচ পড়েছে সাজ্জাদ সুমনের এই ধারাবাহিকেও। ধারবাহিকের চরিত্রগুলো ব্রাজিল ও আর্জেন্টিনায় ভাগ হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। দেখার বিষয়, কে জেতে? অভিনয়ে মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ।