• ই-পেপার

টিভি হাইলাইটস

শত পর্বে বিশ্বাস বনাম সরদার

অন্তর্জাল

দ্য পিরামিড স্কিম

দ্য পিরামিড স্কিম
‘দ্য পিরামিড স্কিম’ সিরিজের দৃশ্য

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে টিভিএফের কমেডি-ড্রামা সিরিজ দ্য পিরামিড স্কিম। ছোট শহরের বাসিন্দা গোল্ডি ও মনোজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে ঘিরে গল্প। দুজনই সাফল্যের জন্য মরিয়া। ক্যারিসম্যাটিক তরুণ বাজাজের পরামর্শে একটি মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) সাম্রাজ্য গড়ে তোলার উদ্যোগ নেয় তারা। ব্যবসা বিস্তারের সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়তে থাকে, একসময় সেই ঝুঁকিই তাদের ধ্বংসের মুখে ঠেলে দেয়। অভিনয়ে পরমবীর সিং চিমা, রণবির শোরে, শেখর সুমন প্রমুখ।

চলচ্চিত্র

জীবন সংসার

জীবন সংসার
‘জীবন সংসার’ ছবিতে ববিতা, সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক ও ববিতা। পরিচালক জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : সবুজ আর শেলি একে অন্যকে ভালোবাসে। সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা। শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।

টিভি হাইলাইটস

দ্য লিসেনিং পোস্ট

দ্য লিসেনিং পোস্ট

ইসরায়েলের বহুমুখী যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দুতে এখনো কেন লেবানন? তার বিশ্লেষণ থাকবে আল জাজিরার আজকের দ্য লিসেনিং পোস্ট-এ। থাকবে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার লক্ষ্যে তৈরি একটি চ্যাটবট নিয়ে আলোচনা। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

আরো খবর

আরো খবর

উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে নির্মাতা শাহনেওয়াজ কাকলীকে। তাঁর স্বামী প্রাণ রায় জানান, ১৫ জুলাই ভারতের উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান।

ছুরিকাঘাতে মৃত্যু হলো হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস হ্যান্ডির। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার শহরের টারজানা এলাকায় একটি বাসভবনের সামনে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।