শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে টিভিএফের কমেডি-ড্রামা সিরিজ ‘দ্য পিরামিড স্কিম’। ছোট শহরের বাসিন্দা গোল্ডি ও মনোজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে ঘিরে গল্প। দুজনই সাফল্যের জন্য মরিয়া। ক্যারিসম্যাটিক তরুণ বাজাজের পরামর্শে একটি মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) সাম্রাজ্য গড়ে তোলার উদ্যোগ নেয় তারা। ব্যবসা বিস্তারের সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়তে থাকে, একসময় সেই ঝুঁকিই তাদের ধ্বংসের মুখে ঠেলে দেয়। অভিনয়ে পরমবীর সিং চিমা, রণবির শোরে, শেখর সুমন প্রমুখ।
মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই
- অভিনয়ের মতো গানেও দারুণ সফল নুসরাত ফারিয়া। ঈদে ‘লোকে বলে’ গেয়ে মন জয় করেছেন দর্শক-শ্রোতাদের। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
অন্তর্জাল
দ্য পিরামিড স্কিম

চলচ্চিত্র
জীবন সংসার

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক ও ববিতা। পরিচালক জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : সবুজ আর শেলি একে অন্যকে ভালোবাসে। সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা। শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।
টিভি হাইলাইটস
দ্য লিসেনিং পোস্ট

ইসরায়েলের বহুমুখী যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দুতে এখনো কেন লেবানন? তার বিশ্লেষণ থাকবে আল জাজিরার আজকের ‘দ্য লিসেনিং পোস্ট’-এ। থাকবে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার লক্ষ্যে তৈরি একটি চ্যাটবট নিয়ে আলোচনা। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
শত পর্বে বিশ্বাস বনাম সরদার

মাছরাঙা টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’-এর শততম পর্ব। রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা বৃন্দাবন দাশ, পরিচালক সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
