• ই-পেপার

চলচ্চিত্র

রাত জাগা ফুল

অন্তর্জাল

গুল্লাক : সিজন ৫

গুল্লাক : সিজন ৫
‘গুল্লাক : সিজন ৫’-এর দৃশ্য

মিশ্রা পরিবার আবারও ফিরে এসেছে সনি লিভে। প্ল্যাটফর্মটিতে আজ এসেছে গুল্লাক-এর পঞ্চম মৌসুম। জনপ্রিয় হিন্দি সিরিজটির এই মৌসুমে দেখা যাবে, আন্নু নিজের ক্যারিয়ার-স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। আমান এক নতুন জীবনে পা রাখে। অন্যদিকে  বিট্টু কি মাম্মির সঙ্গে মিলে ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করে শান্তি। মজার এই সিরিজে অভিনয়ে আছেন অনন্ত যোশী, হর্ষ মায়ার, গীতাঞ্জলি কুলকার্নি, সুনিতা রাজওয়ার, জামিল খান প্রমুখ।

টিভি হাইলাইটস

মেকিং পিস

মেকিং পিস

এল সালভাদরে গ্যাং সহিংসতায় সন্তান হারানো মায়েরা একত্র হয়েছেন। শোক ও বেদনার অভিন্ন অভিজ্ঞতা তাঁদের মধ্যে গড়ে তুলেছে সংহতি ও পারস্পরিক সহমর্মিতা। তাঁদের নিয়ে আল জাজিরার প্রতিবেদন মেকিং পিস : পেইন ডিডনট কাম টু কিল মি, দেখা যাবে দুপুর ৩টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

ম্যানেজ মাস্টার

ম্যানেজ মাস্টার
‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ম্যানেজ মাস্টার। প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার। অভিনয়ে শামীমা নাজনীন, জাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ, নাবিলা ইসলাম, ডা. এজাজ, মাসুম বাশার, প্রাণ রায়, আরফান আহমেদ প্রমুখ।

 

আরো খবর

আরো খবর

বাংলাদেশি তথ্যচিত্র পায়ের ছাপ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে। জন্ম থেকে দুই হাত না থাকা গাইবান্ধার আয়েশা আক্তারের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি বেশ কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।

এবার অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি মেজবাউর রহমান সুমনের রইদ। আজ থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। রইদ-এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি নতুন চলচ্চিত্র হলোতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটিতে সুইনি ক্যাটরিনা ভ্যান ট্যাসেলের চরিত্রে অভিনয় করবেন।