• ই-পেপার

চমেক হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট উদ্বোধন আজ

সাভারের বহিষ্কৃত ছাত্রদল নেতা সামির কারাগারে

নিজস্ব প্রতিবেদক
সাভারের বহিষ্কৃত ছাত্রদল নেতা সামির কারাগারে

গুরুতর আঘাত, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে সাভার থানায় করা মামলায় ছাত্রদলের (বহিষ্কৃত) থানা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেনসি সামিরকে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে এই আসামির  জামিন শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট থানার জিআরও শাখার এসআই বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. সজিব (২৮) নামে এক হাজতি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর হাজাতি নম্বর ২০১৩৬/২৬। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সজিব গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বৈশ্বিক পরিস্থিতির অনুকূলে কমবে জ্বালানির দাম : জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর অফিস
বৈশ্বিক পরিস্থিতির অনুকূলে কমবে জ্বালানির দাম : জ্বালানি প্রতিমন্ত্রী

বৈশ্বিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে জ্বালানির দাম আরো কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে সঙ্গে সরকারও জ্বালানির দাম সমন্বয় করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা হবে।

গতকাল শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশ আমদানি করতে হয় এবং এ খাত পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থালি পর্যায়ের ভোক্তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মূল্য সমন্বয় করেছে। সম্প্র্রতি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন

বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা উৎসাহিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা উৎসাহিত

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু হওয়ার পর দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এ পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

গতকাল শুক্রবার এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। ভিসা পরিষেবা আরো সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে তারা কাজ করে যাচ্ছে। বার্তায় আরো বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গত ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন, প্রায় দুই বছর পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করা হবে। তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।