• ই-পেপার

জাবি উপাচার্য

স্বেচ্ছায় রক্তদাতারা সৎকর্মের চর্চা করছেন

টেকনাফে গ্রেনেড ও গুলি জব্দ

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে গ্রেনেড ও গুলি জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রবিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড জানায়, নাফ নদ ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদসংলগ্ন সীমান্ত অঞ্চলে একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুদ করে রেখেছে।

 

নজরুল বর্ষ ১৮ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক
নজরুল বর্ষ ১৮ জুন শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জুন হচ্ছে নজরুল বর্ষের তিন দিনব্যাপী উদ্বোধনী কার্যক্রম। সারা দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে এই কার্যক্রম চলবে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী জানান, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ  হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণাকে সফল করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং জেলা ও নির্ধারিত উপজেলাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজউক উত্তরা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
রাজউক উত্তরা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিতর্কিত কর্মকর্তাকে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার কলেজের প্রধান ফটক বন্ধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, রাজউক উত্তরা মডেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আজহার দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে আছেন। আজহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডের নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একাডেমিক জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের চাপও প্রয়োগ করা হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ১৮ জুলাই শিক্ষার্থীরা কলেজে আসার খবর পাওয়ার পর কলেজের গেট বন্ধ রাখা হয়। পরে শিক্ষার্থীদের চাপে গেট খুলে দেওয়া হলেও প্রশাসনিক কর্মকর্তা আজহার শিক্ষকদের আন্দোলনরত শিক্ষার্থীদের পানি দিতে বাধা দেন। শুধু তাই নয়, পরে ক্যান্টিনের গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের সহায়তা না পান। জুলাই আন্দোলনের পর আজহারকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

 

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কনটেন্ট ক্রিয়েটর ফাহিম নতুন মামলায় গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৯ জুন আসামি ফাহিমকে এই মামলায় প্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপপরিদর্শক আমির হামজা। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন নির্ধারণ করেন।

আটক রাখার আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের মধ্যে সন্দেহভাজন আর এস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।