• ই-পেপার

জাহিদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য

চট্টগ্রাম বন্দরের কর্ম-উপযোগিতা বৃদ্ধি ও দীর্ঘদিনের কনটেইনার জট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে কাস্টম হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, চলতি জুলাই মাসে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ‘ই-অকশন’ পদ্ধতিতে মোট ১৬৮ কনটেইনার অখালাসকৃত পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব ভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনবিআর জানিয়েছে, বন্দরে পড়ে থাকা বিভিন্ন পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়মিত নিলামের আয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত স্থায়ী ও বিশেষ আদেশ মেনে দুটি আলাদা ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। বিশেষ ই-অকশন (নং-০৮/২০২৬) : এই বিশেষ নিলামের আওতায় ৭৬টি লটে মোট ৯৩ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক সিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ ও গৃহস্থালি পণ্য। এই চালানের নিলামে পণ্যের কোনো সংরক্ষিত মূল্য থাকবে না।

 

ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে সৌদির ভিসা

নিজস্ব প্রতিবেদক
ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে সৌদির ভিসা

সৌদি আরব ‘প্যাকেজ ভিসা’ নামের একটি নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে। এর মাধ্যমে ট্যুর বুকিংয়ের সঙ্গে একীভুত হলো ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া। বাংলাদেশসহ নির্বাচিত কিছু দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে বর্তমানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরে এটি আরো বিস্তৃত পরিসরে চালু হবে। ভ্রমণ প্রক্রিয়া আরো সহজ ও সুবিধাজনক করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি এই উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালুর পর এবার ‘প্যাকেজ ভিসা’ সংযোজন পর্যটকদের জন্য আরো সহজ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ‘প্যাকেজ ভিসা’র মাধ্যমে পর্যটকদের জন্য সৌদি সফরের পরিকল্পনা আরো সহজ হবে। আলাদাভাবে ফ্লাইট, অ্যাকোমডেশন ও ভিসার ব্যবস্থা করার পরিবর্তে ভ্রমণকারীরা সব কিছু একসঙ্গে বুক করতে পারবেন। ‘প্যাকেজ ভিসা’ শুধু সেসব অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে পাওয়া যাবে, যারা নির্ধারিত সেবার মান পূরণ করে এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদান করে থাকে। ২০২৫ সালে দুই কোটি ৯০ লাখেরও বেশি বিদেশি পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন।