• ই-পেপার

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% ডিভিডেন্ড অনুমোদন

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

কার্ল পেই, প্রধান নির্বাহী কর্মকর্তা, নাথিং টেকনোলজি

কার্ল পেই, প্রধান নির্বাহী কর্মকর্তা, নাথিং টেকনোলজি

পুরনো ফোন পাল্টে নতুন ফোন কেনার সেরা সময়টা চলে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক ফোন নির্মাতা কম্পানি নাথিংয়ের সিইও কার্ল পেই। তিনি বলেন, র‌্যাম সংকটের কারণে মিডরেঞ্জের ফোনের দামও বেড়ে যাচ্ছে। ‘নাথিং ফোন ফোরএ’ তৈরির ঘোষণা দেওয়ার সময় র্যামের যে দাম ছিল তা উন্মোচনের সময় দ্বিগুণ বেড়ে যায়। উন্মোচনের পর সেই দামও বেড়ে দ্বিগুণ হয়েছে। আগামী বছরও ফোনের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে।

 

 

বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানে আশা দেখছে জেবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানে আশা দেখছে জেবিসিসিআই

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য ইতিবাচক বার্তা বহনকারী হিসেবে দেখছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)।

জেবিসিসিআই এক প্রতিক্রিয়ায় জানায়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ মানবসম্পদ উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে ব্যাবসায়িক পরিবেশ উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, শিল্প বৈচিত্র্যায়ণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে। সংগঠনটি মনে করে, কাস্টমস আধুনিকায়ন, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার উন্নয়ন এবং লজিস্টিকস অবকাঠামো শক্তিশালীকরণের উদ্যোগ দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে। তবে বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়ন, নীতির ধারাবাহিকতা এবং নিয়ন্ত্রক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর। জেবিসিসিআইয়ের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।