• ই-পেপার

মুদ্রাবাজার

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

জেফ বেজস, সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রমিথিউস

জেফ বেজস, সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রমিথিউস

২০২১ সালে অ্যামাজনের সিইও পদ থেকে অবসর নেন বেজস। এরপর দীর্ঘ বিরতি শেষে গত বছরের নভেম্বরে নতুন এআই স্টার্টআপ প্রমিথিউস খোলেন তিনি। স্টার্টআপটির সহ-সিইও হিসেবে এআই মডেল তৈরির পেছনে অনেক সময় দিতে হচ্ছে বলে জানান বেজস। তিনি বলেন, প্রমিথিউস এক গুচ্ছ এআই টুল তৈরি করছে।

 

 

 

 

সময়মতো সৌদিয়ার ফ্লাইট ছাড়ার হার ৯২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
সময়মতো সৌদিয়ার ফ্লাইট ছাড়ার হার ৯২ শতাংশ

বৈশ্বিক বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে সৌদিয়া। চলতি মে মাসে এয়ারলাইনসটির প্রস্থান সময়নিষ্ঠতার (অনটাইম পারফরম্যান্স) হার ৯২.৩০ শতাংশ এবং আগমন সময়নিষ্ঠতার হার ৯০.১২ শতাংশ, যা বিশ্বের বাকি সব বিমান সংস্থাকে ছাড়িয়ে গেছে। চার মহাদেশের ১০০টির বেশি গন্তব্যে পরিচালিত ১৩ হাজারের বেশি ফ্লাইটের ভিত্তিতে এই সাফল্য অর্জিত হয়েছে। হজ ও ঈদুল আজহার ব্যস্ত সময়েও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অভূতপূর্ব সেবা দিতে সক্ষম হয়েছে সংস্থাটি। সৌদিয়া জানিয়েছে, সময়নিষ্ঠতাকে তারা তাদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ থেকে ওমরাহ ও হজ মৌসুমে বাংলাদেশি হাজি, প্রবাসী ও পর্যটকদের অন্যতম নির্ভরশীল এই সংস্থার সময়ানুবর্তিতা আরো স্বচ্ছন্দ ও নির্ভরযোগ্য ভ্রমণ নিশ্চিত করবে।

 

সুবিধাবঞ্চিতদের জন্য স্বপ্নের আম উৎসব

বাণিজ্য ডেস্ক
সুবিধাবঞ্চিতদের জন্য স্বপ্নের আম উৎসব

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে সম্প্রতি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন ‘স্বপ্ন আম উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুমিষ্ট পাকা আম বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মৌসুমি ফলের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। আম বিতরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনে স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। ফলে পুরো কার্যক্রম আরো প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। শুধু মহাখালী নয়, ঢাকার ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, মিরপুর-১ এবং উত্তরা এলাকার রাজাবাড়ি চৌরাস্তা ও তুরাগসহ বিভিন্ন স্থানে একই ধরনের আম বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও সিলেট মহানগরীতেও এই উদ্যোগ বিস্তৃত হয়েছে। এ বিষয়ে স্বপ্নের ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত নিরাপদ ও মানসম্মত আম বিতরণের মাধ্যমে সমাজের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই তাদের লক্ষ্য।