বিএসটিআই : সার্ক দেশগুলোর মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের গভর্নিং বোর্ডের ১১তম সভা সম্পন্ন হয়েছে। সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
ডাচ্-বাংলা ব্যাংক : বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনরর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি