• ই-পেপার

পঞ্চম শ্রেণি : বৈচিত্র্যময় বাংলাদেশ

  • বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা

সপ্তম শ্রেণি : মূলদ ও অমূলদ সংখ্যা

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : মূলদ ও অমূলদ সংখ্যা

গণিত

প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)

 

বহু নির্বাচনী প্রশ্ন

১। দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে?

   ক. ১     খ. ২

   গ. ৩               ঘ. ৪

২। ৩৬/৮১ ভগ্নাংশের—

   i. লঘিষ্ঠ আকার ৪/৯   

   ii. বর্গমূল ৬/৯

   iii. হর ও লব পূর্ণবর্গ সংখ্যা

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii   

   গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৩। ৪ সংখ্যাটির ভগ্নাংশ রূপ নিচের কোনটি?

   ক) ৩/১২             খ) ১২/৩   

   গ) ৪/৪                  ঘ) ৪/২  

৪। নিচের কোনটি ছোট?

   ক. ০.০০১       খ. ০.০০১ 

   গ. ০.১           ঘ. ০.০০০১

৫। ১.৩৪৫ দশমিক ভগ্নাংশের ১ কে কী অংশ বলা হয়?

   ক. মিশ্র   খ. দশমিক  

   গ. অপূর্ণ            ঘ. অখণ্ড

৬। কোন সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়?

   ক. কাল্পনিক খ. অবাস্তব

   গ. মূলদ   ঘ. অমূলদ

   নিচের তথ্যের আলোকে ৭ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   ২.২৫৬  ও ০.৩৬ দুটি দশমিক ভগ্নাংশ।

৭। ভগ্নাংশ দুটির পূর্ণ অংশ যথাক্রমে কত?

   ক. ৬ ও ৫ খ. ২ ও ০ 

   গ. ২৫৬ ও ৩৬  ঘ. ১ ও ২

৮। ১ম ভগ্নাংশটির বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত কত?

   ক. ১.৫২  খ. ১.৫০  

   গ. ১.২৩            ঘ. ১.২৪

৯। ২য় ভগ্নাংশটির বর্গমূল কত?

   ক. ০.৯   খ. ০.৩  

   গ. ০.৬   ঘ. ০.৩৬

১০।        ০.০০১ এর বর্গ কত?

   ক. ০.০০০০০১ 
খ. ০.০০০০১

   গ. ০.১  
ঘ. ০.১১১১১

১১।        ১.২২২ এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত কত?

   ক. ১.১৮  খ. ১.১০ 

   গ. ১.১৯  ঘ. ১.০০

১২।        শূন্য সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

   ক. ঋণাত্মক খ. ধনাত্মক  

   গ. অমূলদ  ঘ. মূলদ

 

   উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. ঘ।

 

 

 

নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : সমন্বয়

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : সমন্বয়
ইঁদুরের মস্তিষ্কের নিউরন (Neuron) কোষ। ছবি : নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বই থেকে নেওয়া

জীববিজ্ঞান

দশম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

৬। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয়?

   ক. থাইরক্সিন খ. সোমাইটোট্রপিক

   গ. গোনাডোট্রপিক ঘ. থাইমোসিন

৭। কোন গ্রন্থির হরমোন ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে?

   ক. থাইমাস খ. থাইরয়েড

   গ. প্যারাথাইরয়েড ঘ. অ্যাডরেনাল

৮। থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়?

   ক. গ্রিবা অঞ্চলে  
খ. কিডনির ওপরে

   গ. ট্রাকিয়ার ওপরের অংশে

   ঘ. মস্তিষ্কের নিচের অংশে

৯।           কোন গ্রন্থি শিশুকালে বিকশিত থাকে পরে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়?

   ক. থাইরয়েড
খ. প্যারাথাইরয়েড

   গ. থাইমাস
ঘ. অ্যাডরেনাল

১০।          ইঁদুরের মস্তিষ্কের নিউরন (Neuron) কোষের প্রধান কাজ কী?

   ক. শরীরে অক্সিজেন পরিবহন করা

   খ. স্নায়বিক সংকেত গ্রহণ ও প্রেরণ করা

   গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

   ঘ. খাদ্য হজম করা

১১।          গোনাড থাকে—

   i. ডিম্বাশয়ে ii. শুক্রাশয়ে

   iii. বৃক্কের ওপরে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii ঘ. i. ii ও iii

১২।          কোন হরমোনটি গোনাড থেকে নিঃসৃত হয়?

   ক. গ্লকাগন
খ. টেস্টোস্টেরন 

   গ. অ্যাডরেনালিন
ঘ. থাইমোসিন

   নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : সমন্বয়

১৩।          চিত্রের অ গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

   ক. গোনাডোট্রপিক
খ. থাইরক্সিন

   গ. সোমাটোট্রপিক
ঘ. গ্লুকাগন

১৪। চিত্রের উ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন—

   i. দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে

   ii. কঠিন মানসিক চাপ থেকে পরিভ্রানে সাহায্য করে

   iii. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii ঘ. i. ii ও iii

১৫। জর্দার নিকোটিন প্রাথমিক অবস্থায় কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে?

   ক. শ্বাসতন্ত্র খ. পরিপাকতন্ত্র

   গ. রক্তসংবহনতন্ত্র ঘ. স্নায়ুতন্ত্র

১৬।          বাংলাদেশে কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়?

   ক. ১৯৭৬   খ. ১৯৮৩
গ. ১৯৮৯   ঘ. ১৯৯০

১৭।          আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস—

   i. পেপসিন এনজাইম নিঃসরণ করে

   ii. শরীরে শর্করা বিপাকে সহায়তা করে

   iii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii ঘ. i. ii ও iii

 

   উত্তর : ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ।

 

এসএসসির প্রস্তুতি : প্রোনাউন রেফারেন্স

ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

এসএসসির প্রস্তুতি : প্রোনাউন রেফারেন্স
অঙ্কন : মাসুম

ইংরেজি দ্বিতীয় পত্র

Question no 8

Identify the unclear pronoun references in the following paragraphs. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear.

 

1.   It was already late when we set out for the next town, it according to the map was about fifteen miles away on the other side of the hills. There we felt sure which we would find a bed for the night. Darkness fell soon after they left the village, but luckily we met no someone as drove swiftly along the narrow winding road that led to the hills. As we climbed higher, that became colder and rain began to fall, making difficult at times to see the road. I asked John, my companion, to derive more slowly.  

 

      Answer: It was already late when we set out for the next town, which according to the map was about fifteen miles away on the other side of the hills. There we felt sure that we would find a bed for the night. Darkness fell soon after we left the village, but luckily we met no one as we drove swiftly along the narrow winding road that led to the hills. As we climbed higher, it became colder and rain began to fall, making it difficult at times to see the road. I asked John, my companion, to derive more slowly.  

 

2.   Mrs Rahman is such a common name that I had better remind where we met. It was at your daughter’s wedding last year. Her husband Mr Moniruzzaman is a very old friend of I; in fact, we were at school together and I came up from Dhaka for the occasion. In fact I had every intention of remaining in Japan, but since then I have changed mind and I am very much inclined to come back to work in native town. I have been away now for so long that I have very few contacts in Bangladesh. That is why I am writing to now. I should really be most grateful if could put me in touch with anyone who could help or advise.

 

      Answer: Mrs Rahman is such a common name that I had better remind you where we met. It was at your daughter’s wedding last year. Her husband Mr Moniruzzaman is a very old friend of mine; in fact, we were at school together and I came up from Dhaka for the occasion. In fact I had every intention of remaining in Japan, but since then I have changed my mind and I am very much inclined to come back to work in my native town. I have been away now for so long that I have very few contacts in Bangladesh. That is why I am writing to you now. I should really be most grateful if you could put me in touch with anyone who could help or advise me.

 

3.   Please don’t put you to a lot of trouble on my behalf. Of course I haven’t forgotten you. I remembered you were as soon as I saw the signature at the foot of the letter. By a strange coincidence, were talking about you the other day. My friend, Mr Altaf is the editor of a newspaper. He was rather worried because he is just about to lose anyone of top journalists. So far he has not been able to find someone to replace him. He wants anyone which was born and brought up here.

 

      Answer: But please don’t put yourself to a lot of trouble on my behalf. Of course I haven’t forgotten you. I remembered who you were as soon as I saw the signature at the foot of the letter. By a strange coincidence, we were talking about you the other day. My friend, Mr Altaf is the editor of a newspaper. He was rather worried because he is just about to lose one of his top journalists. So far he has not been able to find anyone to replace him. He wants someone who was born and brought up here.

 

4.   You are seven years old. You hear the sound of glass breaking outside window and suddenly the house resounds with mother’s shouts. You see her face in the hall from your bedroom. That she forms with her mouth is strange and unfamiliar to you. Riot. It would have sounded like a clownish way of saying ‘Right.’ But this does not seem to be a time for clownish behaviour. This is something serious and mysterious and disturbing and it occupies a place in the adult world, the world you do not yet understand but can intuitively grasp from time to time. Like now. Your mother enters bedroom. Her face is distorted with alarm. She runs to where you are playing with your friend who is also your age and grabs you.

 

      Answer: You are seven years old. You hear the sound of glass breaking outside your window and suddenly the house resounds with your mother’s shouts. You see her face in the hall from your bedroom. The word she forms with her mouth is strange and unfamiliar to you. Riot. It would have sounded like a clownish way of saying ‘Right.’ But this does not seem to be a time for clownish behaviour. This is something serious and mysterious and disturbing and it occupies a place in the adult world, the world you do not yet understand but can intuitively grasp from time to time. Like now. Your mother enters your bedroom. Her face is distorted with alarm. She runs to where you are playing with your friend who is also your age and she grabs you.

 

5.   There was an old house in a village. A number of mice lived in that house. They were doing a lot of mischief there. The master of the house was very annoyed and made a plan. They bought a big cat. He started killing the mice. The mice fell in a great trouble. They became very worried. They wanted to get rid of the cat. The mice had a general council to consider what measures could take to outwit their common enemy, the cat. Some said this and some said that; but at last a young mouse got up and said he had a proposal to make, which they thought would meet the case. “We will all agree,” said he, “that our chief danger consists in the sly and treacherous manner in which the enemy approaches us.”

 

      Answer: There was an old house in a village. A number of mice lived in that house. They were doing a lot of mischief there. The master of the house was very annoyed and made a plan. He bought a big cat. It started killing the mice. The mice fell in a great trouble. They became very worried. They wanted to get rid of the cat.  The mice had a general council to consider what measures they could take to outwit their common enemy, the cat. Some said this, and some said that; but at last a young mouse got up and said he had a proposal to make, which he thought would meet the case. “You will all agree,” said he, “that our chief danger consists in the sly and treacherous manner in which the enemy approaches us.”

 

নবম ও দশম শ্রেণি : সুভা

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : সুভা

বাংলা প্রথম পত্র

গদ্য

[পূর্বপ্রকাশের পর]

অনুধাবনমূলক প্রশ্ন

৪।           প্রকৃতি কিভাবে সুভার ভাষার অভাব পূরণ করেছিল?

  উত্তর : প্রকৃতির বিভিন্ন শব্দ ও কোলাহল দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করেছিল।

  নদীর কলধ্বনি, পাখির ডাক, মাঝির গান, লোকের কোলাহল ইত্যাদি দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। সে সময় পেলেই নদীর পারে এসে বসত। প্রকৃতির নানা উপাদান নিজের সব ভাষা নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো সুভার হৃদয়ে আছড়ে পড়ে। এই ভাষার বিস্তার যেন বিশ্বব্যাপী। কারণ প্রকৃতির এই ভাষা বিশ্বব্যাপীই প্রচলিত। তাই প্রকৃতির বিভিন্ন শব্দের মধ্য দিয়ে সুভা ভাষার অভাব পূরণ করেছিল।

৫।           সুভার সঙ্গে গাভি দুটির সম্পর্ক কেমন ছিল?

     উত্তর : সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল গাভি দুটি। তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। তাদের সঙ্গে সুভার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সুভা কখনো তাদের আদর করত, আবার কখনো ভর্ত্সনা করত—এরা সবই বুঝত। সুভা নিয়মিত তিনবার গোয়ালঘরে গেলেও অনিয়মিতভাবে অনেকবার যেত। এমনকি সুভার মনের ভাষাও এরা বুঝত। সুভার মর্মবেদনা এরা বুঝতে পারত। সুভার বাহুতে শিং ঘষে সুভাকে এরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। সুভার কথাহীন করুণ সুর এরা ভালো করে চিনত। সুভাকে এরা বন্ধুই মনে করত।