• ই-পেপার

বিপাকে নাইজেল ফারাজ

লোহিত সাগরে কার্গো জাহাজে সশস্ত্র হামলা

কালের কণ্ঠ ডেস্ক
লোহিত সাগরে কার্গো জাহাজে সশস্ত্র হামলা

ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস।  সংস্থাটি জানায়, জাহাজটি থেকে জানানো হয়েছে, তারা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের আক্রমণের মুখে পড়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র : আনাদোলু

 

 

সংক্ষিপ্ত

অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

কালের কণ্ঠ ডেস্ক
অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে এ মহড়া চালানো হয়েছে। রবিবার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সূত্র : আনাদোলু

 

 

আমিরাতের ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন

কালের কণ্ঠ ডেস্ক
আমিরাতের ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ, ২০২৬ সালে আমিরাতের প্রবেশ এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করেছে।

এখন থেকে পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবাইয়ের একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাবেন। আমিরাতে বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ করা হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণকারীদের জন্য স্মার্ট মেডিক্যাল ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। সূত্র : খালিজ টাইমস

 

১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

কালের কণ্ঠ ডেস্ক
১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসন ঠেকাতে দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এসব প্রবাসীকে ফেরত পাঠানো হয়। গতকাল রবিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে সাত হাজার ৭৫৯ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন অমান্য করায় তিন হাজার ৩৪৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করে যৌথ নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে সৌদি থেকে অবৈধ উপায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন আরো ৫৮ জন।

বর্তমানে মোট ২৭ হাজার ৪৪৫ জনের (২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং দুই হাজার ৩৩ জন নারী) আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ১৬ হাজার ৯১২ জনকে ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহের জন্য তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে (দূতাবাস) পাঠানো হয়েছে। এ ছাড়া চার হাজার ১৭৪ জনকে  ফেরত পাঠানোর জন্য বিমানের টিকিট বুকিং সম্পন্ন করতে বলা হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা দেওয়া বা যেকোনো ধরনের সহযোগিতা করার অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : গালফ নিউজ