মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সাংস্কৃতিক যুদ্ধ’ শুরু হয়েছে। উদারপন্থী ও রক্ষণশীল সামাজিক মূল্যবোধের দ্বন্দ্বে দেশটির নাগরিকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আগামী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটারদের নিজেদের পক্ষে টানতে রিপাবলিকান প্রার্থীরা এই বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। সিএনএনের জরিপ অনুযায়ী, প্রায় অর্ধেক মার্কিন মনে করে, বর্তমান সমাজ ভিন্ন সংস্কৃতি, লিঙ্গ পরিচয় ও যৌন অভিমুখিতাকে অতিরিক্ত মাত্রায় গ্রহণ বা প্রশ্রয় দিয়ে ফেলেছে। বাকি অর্ধেক অবশ্য এই ধারণাকে প্রত্যাখ্যান করেছে। সূত্র : সিএনএন


