• ই-পেপার

আগামী সপ্তাহে মোদি ও ট্রাম্পের বৈঠক

উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান
লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর গতকাল উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারী ও পুলিশ কর্মকর্তারা। ছবি : রয়টার্স

অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

কালের কণ্ঠ ডেস্ক
অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় রবিবার সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও এদিন একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া আরো একটি মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, ভোট প্রচারে উসকানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ২১ জঙ্গি নিহত

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ২১ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দা অভিযানে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। নিহত সবাই ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারেজ গোষ্ঠীর সদস্য, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে নিষিদ্ধ। নিহতদের মধ্যে খালিদ রেজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ান নামে চার শীর্ষ কমান্ডারও রয়েছে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

কালের কণ্ঠ ডেস্ক
রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তথ্য জানিয়েছেন।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরো একটি আঘাত হেনেছে। একই সঙ্গে এটি ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে যারা অর্থায়ন করছে, তাদের জন্য বার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রবিবার স্মিরতোস নামের জাহাজটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস বলেন, এ ধরনের অভিযানে দক্ষতা, পেশাদারি ও সাহসের প্রয়োজন হয়। এতে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে আমি শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সংঘাতের অর্থ জোগাতে রাশিয়া তার শ্যাডো ফ্লিটের ওপর নির্ভর করে। এই জাহাজ আটক পুতিনের অবৈধ যুদ্ধের জন্য একটি বড় ধাক্কা।  সূত্র : আল জাজিরা