মাকালুজয়ী বাবর আলীর সঙ্গী স্যাম-বন্ড
প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। এটি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ। তাঁর দুঃসাহসিক স্বপ্নজয়ের যাত্রায় সম্পৃক্ত ছিল অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড। সম্প্রতি বাবর আলী মাকালুর চূড়ায় আরোহণ করেন। এক বিজ্ঞপিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাবর আলীর এই কীর্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পুরো বাংলাদেশের জন্যও গর্বের। বাবর আলীর অটুট সংকল্প আর আমাদের শক্তিশালী বন্ধনের অনুপ্রেরণা মিলেমিশে একাকার হয়েছে মাকালুর চূড়ায়। এমন অদম্য যাত্রার অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বাবর আলী এর আগে এভারেস্ট, লোতসে ও অন্নপূর্ণা-১ জয় করেছেন। তাঁর আগের অভিযান ‘মানাসলু’ জয়েও পাশে ছিল স্যাম-বন্ড।

মেঘের ঈদ পোশাক
ঈদুল আজহা উপলক্ষে ছোট ও বড়দের জন্য নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস মেঘ। পোশাকের নকশায় প্রাধান্য পেয়েছে দেশীয় আমেজ। উত্সবের থিমের পাশাপাশি গরমে আরামের বিষয়টিও প্রাধান্য দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য সুতি, লিনেন ও খাদির মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। ছেলেদের শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, হাফ ও ফুল হাতা কাতুয়া, মেয়েদের সালোয়ার-কামিজ, সিঙ্গল কামিজ, আনস্টিচ, ছোটদের ফতুয়া, কাতুয়া, পাঞ্জাবি, ফ্রক ও টি-শার্ট পাওয়া যাবে মেঘে। পরিবারের সব সদস্য এবং কাপলদের জন্য পাওয়া যাবে একই রং ও নকশার পোশাক। খুচরার পাশাপাশি পাইকারি হিসেবেও পণ্য কেনা যাবে মেঘ থেকে। ঘরে বসে অনলাইনেও অর্ডার করেও কিনতে পারবেন। সরাসরি কিনতে চাইলে যেতে হবে শাহবাগের আজিজ সুপার মার্কেটে। ঠিকানা : আজিজ সুপার মার্কেট (নিচতলা), শাহবাগ, ঢাকা। ফেসবুক পেজ : facebook.com/meghfashionbd

সারিনার ঈদ আয়োজন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুস্বাদু খাবারের বর্ণিল আয়োজন করেছে হোটেল সারিনা, ঢাকা। ঈদ উৎসবে গ্রাহকদের ডাইনিংয়ের নতুন অভিজ্ঞতা দিতে সেজেছে হোটেলটির সামারফিল্ডস, আমরিট, রিসট্টো ও স্ট্রিট সেভেনটিন ক্যাফে। পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখানে পাবেন এক্সক্লুসিভ ঈদ প্লেটারস, বুফে এক্সপেরিয়েন্স এবং গুরমে ডিলাইটস। স্ট্রিট ১৭ ক্যাফেতে থাকছে স্লাইডার সেট, চিকেন কম্বো, মো মো বাস্কেটস, ফিশ অ্যান্ড চিপস, শাহি নলি নেহারিসহ বিভিন্ন আইটেম। হায়দরাবাদি স্ট্রিট ফুডের অভিজ্ঞতাও নিতে পারবেন এখান থেকেই। ইতালিয়ান ফাইন ডাইনিং রিসট্টোতে পাবেন ইতালিয়ান বিভিন্ন মুখরোচক পদ। হোটেলটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ঈদে শুধু খাবার পরিবেশনই হোটেলটির মূল লক্ষ্য নয়, বরং এমন একটি অভিজ্ঞতা প্রদান করা, যেখানে স্বাদ, পরিবেশ ও আতিথেয়তা মিলে একটি স্মরণীয় উদযাপনের অংশীদার হতে পারেন ক্রেতারা। রিজার্ভেশন ও তথ্যের জন্য যোগাযোগ : ০১৩২৯৬৮৪৫৪২




