• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

তুরস্ক-যুক্তরাষ্ট্র

সরাসরি, সকাল ৮টা

নরওয়ে-ফ্রান্স

সরাসরি, রাত ১টা

উরুগুয়ে-স্পেন

সরাসরি, শনিবার ভোর ৬টা

নিউজিল্যান্ড-বেলজিয়াম

সরাসরি, শনিবার সকাল ৯টা

ইংল্যান্ড-পানামা

সরাসরি, শনিবার রাত ৩টা

কলম্বিয়া-পর্তুগাল

সরাসরি, রবিবার ভোর ৫-৩০ মিনিট

অন্যান্য চ্যানেল

ফিফা বিশ্বকাপ

প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

সরাসরি, সকাল ৮টা, টফি

বায়োস্কোপ ও রবি অ্যাপ

মেয়েদের হার

মেয়েদের হার

ক্রীড়া প্রতিবেদক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল বৃহস্পতিবার ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যানচেস্টারে বাংলাদেশের মেয়েদের ২০ ওভারে করা আট উইকেটে ১৩৬ রান ১৬.৫ ওভারে টপকে যায় ভারত (১৩৯/৫)। বাংলাদেশের জুয়াইরিয়া ফেরদৌস ৩৩ এবং ভারতের শেফালি ভার্মা ৫৩ রান করেন। এই হারে সেমিফাইনালে ওঠার আশা ফিকে হয়ে গেল নিগারদের।

 

এক পরিবর্তন

এক পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য গতকাল ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। শেষ ওয়ানডে দলে যুক্ত হওয়া অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বাদ পড়েছেন। স্কোয়াডে আছেন সেই ম্যাচটি খেলতে না পারা নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

 

আবদুস সাদেক স্মরণে

আবদুস সাদেক স্মরণে

গত শনিবার না-ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি ক্রীড়াবিদ আবদুস সাদেক। বাংলাদেশ হকির প্রথম অধিনায়কের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়রা। ছবি : কালের কণ্ঠ