• ই-পেপার

মেসির পায়ে নতুন গল্পের শুরু

কথামালা

কথামালা

আমি তাকে (লিওনেল মেসি) জড়িয়ে ধরেছি। চুমু খেয়েছি। তারপর বলেছি, তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না, এর বাইরে কী বলব।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

তিনি (লিওনেল মেসি) এমন একজন খেলোয়াড়, সম্ভবত সর্বকালের সেরা। আমরা এটা জানতাম। তাই তাঁকে যতটা সম্ভব থামিয়ে রাখার চেষ্টা করেছিলাম; কিন্তু সেটা কাজে আসেনি।

আলজেরিয়া ডিফেন্ডার

আইসা মান্দি

 

এখনো কিছু মানুষ ওর (কিলিয়ান এমবাপ্পে) সমালোচনা করবে; কিন্তু সে অসাধারণ একজন খেলোয়াড়। এক মুহূর্তেই সে একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে।

ফ্রান্স কোচ

দিদিয়ের দেশম

 

 

সে (আর্লিং হালান্ড) উপলক্ষ ভালোবাসে। উপলক্ষ পেয়ে জ্বলে ওঠে। কোনো উপলক্ষই তার জন্য খুব বড় নয়। ম্যাচের আগে তার সঙ্গে শেষ দুটি সেশন খুব ভালো ছিল।

নরওয়ে কোচ

স্টালে সোলবাকেন

 

আরো ম্যাচ খেললে বিশেষজ্ঞরা মূল্যায়ন করতে পারবেন, আমরা আসলে কোথায় আছি। আমরা টানা ১০টি ম্যাচ জিতেছি। মনে হচ্ছে, সঠিক পথেই আছি।

জার্মান অধিনায়ক

জশুয়া কিমিখ

 

আমার মনে হয়, কেউ যদি ভেবে থাকে যে লিও ছাড়া এই দল আরো ভালো, আজ সেটা স্পষ্ট হয়ে গেছে, লিওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আর্জেন্টাইন মিডফিল্ডার

ম্যাক অ্যালিস্টার

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-উজবেকিস্তান

সরাসরি, সকাল ৮টা

চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা

সরাসরি, রাত ১০টা

সুইজারল্যান্ড-বসনিয়া

সরাসরি, রাত ১টা

কানাডা-কাতার

সরাসরি, শুক্রবার ভোর ৪টা

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া

সরাসরি, শুক্রবার সকাল ৭টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

দ্বিতীয় টেস্ট, সরাসরি, বিকেল ৪টা, সনি লিভ

 

রিয়ালে বের্নার্দো

রিয়ালে বের্নার্দো

ঠিকানা বদলে গেছে পর্তুগালের ৩১ বছর বয়সী মিডফিল্ডার বের্নার্দো সিলভার। গত ৯ বছর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর পরের মৌসুম থেকে তিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়াবেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই প্লেমেকার। ম্যানসিটির হয়ে ৩০৪টি এবং পর্তুগালের হয়ে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি। মিডডে

 

অস্ট্রিয়ার বড় জয়

অস্ট্রিয়ার বড় জয়

বিশ্বকাপ অভিষেকেই বড় হার দেখেছে জর্দান। অস্ট্রিয়া তাদের হারিয়েছে ৩-১ গোলে। ২১ মিনিটে রোমানো শ্মিড গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে নিলেও জর্দানের আলী ওলওয়ান ফেরান সমতা। বিশ্বকাপে দেশটির প্রথম গোলদাতা হিসেবে ওলওয়ান ইতিহাস গড়লেও ইয়াজান আল আরাবের আত্মঘাতী ও মারকো আরনোতোভিচের পেনাল্টি গোল হারিয়ে দেয় তাদের। বিবিসি