নেটফ্লিক্সে আজ এসেছে হারলান কোবেনের একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত মিনিসিরিজ ‘আই উইল ফাইন্ড ইউ’। নিজের ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে নির্দোষ ডেভিড। হঠাৎ এমন একটা প্রমাণ তার হাতে আসে, যা ইঙ্গিত করে তার ছেলে হয়তো এখনো বেঁচে আছে। কারাগার থেকে পালিয়ে সত্য উদঘাটনের মরিয়া অভিযানে নামে সে। অভিনয়ে স্যাম ওর্দিংটন, ব্রিট লোয়ার, মেডলিন স্টো প্রমুখ।
টিভি হাইলাইটস
তেহরান যুদ্ধের ডায়েরি
অন্তর্জাল
আই উইল ফাইন্ড ইউ

চলচ্চিত্র
প্রহেলিকা

অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান। পরিচালনায় চয়নিকা চৌধুরী। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : গ্রামে এক খুনের মিথ্যা মামলায় ফেঁসে যায় মনা। গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে পালায় সে। উচ্চাঙ্গসংগীত শিল্পী জামশেদের বাড়িতে ছদ্মনামে আশ্রয় নেয় সে। জামশেদের স্ত্রী অর্পার আচরণ বেশ রহস্যময়। ঘটনাক্রমে অর্পার প্রেমে পড়ে মনা। এমন সময় জামশেদ খুন হয়, আরো বিপদে পড়ে যায় মনা। মনা কি আসলেই নির্দোষ?
টিভি হাইলাইটস
মিউজিক নাইট

রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে রয়েছে সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক নাইট’। আজকের শিল্পী আরফিন রুমি। নিজের জনপ্রিয় বিভিন্ন গান তো গাইবেনই, শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন রুমি। উপস্থাপনায় ফারজানা বীথি।
স্টার সিনেপ্লেক্সে সামার ফেস্ট

সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’-এর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্সটির শাখাগুলোতে ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র—‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।
মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এ অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফির ‘তাণ্ডব’-এ শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। তানিম নূরের ‘উৎসব’-এ আছেন জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। একই পরিচালকের ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়াপ্রাধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকের ভালোবাসাকে সম্মান জানাতে আমাদের এ আয়োজন।’
