কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক : সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীসহ ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের এমডি মুহিত রহমান, উপব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারি বিভাগের প্রধান মো. আনোয়ারুল ইসলাম, ডিএমডি ও ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক : পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি

