• ই-পেপার

সিপিডির ব্রিফিং

ভর্তুকির বোঝা এখনো বড় চ্যালেঞ্জ

উক্তি

উক্তি

প্রতিবছর ঢাকায় বাজেট ঘোষণার পরে গরিব মারার বাজেট স্লোগান দিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। কিন্তু এ বছর সেই মিছিল হয়নি।

মো. আসাদুজ্জামান, আইনমন্ত্রী

আজকের খেলা

আজকের খেলা

কলম্বিয়া-উজবেকিস্তান (সকাল ৮টা)

চেক প্রজাতন্ত্র-দ. আফ্রিকা (রাত ১০টা)

সুইজারল্যান্ড-বসনিয়া (রাত ১টা)

কানাডা-কাতার (কাল ভোর ৪ টা)

মেক্সিকো-দ. কোরিয়া (কাল সকাল ৭টা)

মায়ের মুখে ফুটেছে হাসি

মায়ের মুখে ফুটেছে হাসি
হামে আক্রান্ত শিশু অনেকটাই সেরে উঠছে, এ কারণে মায়ের মুখে ফুটেছে হাসি। গতকাল রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে তোলা। ছবি : লুৎফর রহমান

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল চালুর প্রস্তাব জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল চালুর প্রস্তাব জামায়াত আমিরের
শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। বৈঠকে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল চালুর ব্যাপারে ইরান সরকারকে প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, ইরান কালচারাল কাউন্সেলর  মাহদি মোলারস ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মাহফুজুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা-সংস্কৃতি বিনিময়, মেডিক্যাল ট্যুরিজম এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাফল্য এবং ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ইরানের রাষ্ট্রদূত তাঁকে বিশেষ অভিনন্দন জানান। একই সঙ্গে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের সব নাগরিকের জন্য গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন জামায়াত আমির। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

যুদ্ধবিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তিচুক্তি স্বাক্ষর করায় ইরানকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনাকালে উভয় পক্ষই পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন ও ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করে।

ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।