বাংলা প্রথম পত্র
১। কপিল দাসকে কে দাদা বলে ডেকে ওঠে?
ক. মহিন্দর খ. মহিন্দরের ছেলে
গ. বিরী ঘ. ভায়া মাঝি
২। বৃক্ষের সাধনায় দেখতে পাওয়া যায় বৃক্ষের—
ক. বিকাশ খ. ধীরস্থির ভাব
গ. সৌন্দর্য ঘ. ধৈর্য
৩। মাদাম লোইসেল কেমন বৈঠকখানা কামনা করে?
ক. মোজাইক করা ও ঝকঝকে
খ. পুরনো রেশমি পর্দা ঝোলানো
গ. বিভিন্ন ধরনের রত্নপাথরে শোভিত
ঘ. কাঠের টেবিল দ্বারা সাজানো
৪। ‘সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না’—এ উক্তিতে প্রকাশিত হয়েছে—
i. বিদ্বেষ ii. শ্লেষ iii. ব্যঙ্গ
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬। আঠারো বছর বয়স কবিতায় দুঃসাহসিক কারা?
ক. যুবক খ. বৃদ্ধ
গ. নবীন ঘ. শিশু
৭। সোনার তরী কবিতাটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮। রফিক ও শফিক দুই বন্ধু। রফিক একজন লেখকের কথা উল্লেখ করল যিনি অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছিলেন বিরাট ঝুঁকি নিয়ে। রফিক কার কথা উল্লেখ করেছিল?
ক. আশাপূর্ণা দেবী
খ. সেলিনা হোসেন
গ. নাসরিন জাহান
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
৯। প্রাবন্ধিক যুবকের মধ্যে যেমন বার্ধক্য দেখেছেন, তেমনই বৃদ্ধের মধ্যে কোনটি দেখেছেন?
ক. যৌবনের রূপ খ. সূর্যের আলো
গ. ধ্যানীর আভাস ঘ. যুদ্ধের ডামাডোল
১০। মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে যে কারণে—
i. আত্মরক্ষার্থে
ii. প্রতিরোধ করতে
iii. জমি রক্ষার্থে
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। অনুপম জন্মান্তরে নিজের কোনটি কামনা করেছে?
ক.সুরূপ খ. গুণ
গ. ব্যক্তিত্ব ঘ. বিদ্যা
১২। ‘সঁপে আত্মাকে শপথের কোলাহলে’ বলতে কবি সুকান্ত ভট্টাচার্য বুঝিয়েছেন—
i. মনকে মানবকল্যাণে নিযুক্ত করার ঘোষণা
ii. প্রগতির পথে দৃঢ় পদক্ষেপের ঘোষণা
iii. স্বপ্ন বাস্তবায়নের জন্য অদম্য প্রতিজ্ঞা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অপূর্ব রায় তাঁর ‘আদি বাঙালি : নৃতাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিশ্লেষণ’ বইয়ে বাঙালিজনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
১৩। উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন বিষয় উপস্থাপন করে—
ক. বাঙালির সংগ্রাম খ. বাঙালির গৌরব
গ. বাঙালির বিজয় ঘ. বাঙালির ঐতিহ্য
১৪। উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাকে বলা যায়—
i . আত্মপরিচয়ের কবিতা
ii. আত্মসমালোচনার কবিতা
iii. আত্মচেতনার কবিতা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। প্রবন্ধে বিদেশি ভাষার উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে?
ক. অনধিকার চর্চা
খ. সাময়িক সাহিত্যে আসক্তি
গ. বিদ্যা প্রকাশের চেষ্টা
ঘ. অলংকারের অপ্রয়োগ
১৬। ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত নদীটির স্রোত—
i. বর্শার মতো ধারালো
ii. ক্ষুরের মতো ধারালো
iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। কবি কোন সময়ে ভালো মানবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন?
ক. আগামী শতকে খ. অন্তিম প্রভাতে
গ. অন্তিম সন্ধ্যায় ঘ. আগামী দিনে
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাধারণত ঈদের দিন প্রচণ্ড আনন্দে মেতে ওঠে সুমি। সালামি নেওয়া, ঘোরাঘুরি করা এসব নিয়েই দিন কাটে তার। কিন্তু আজ মাকে মনে পড়ায় সেসবের কোনোটিই করতে ইচ্ছা হলো না তার।
১৮। উদ্দীপকের সুমি ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি দুজনই—
ক. প্রকৃতির প্রভাবে প্রভাবিত
খ. প্রকৃতি সম্পর্কে অনাগ্রহী
গ. প্রকৃতির প্রভাবে বিরক্ত
ঘ. ব্যক্তিগত দুঃখ কাতর
১৯। সুমির কষ্টটুকু ‘তাহারে পড়ে মনে’ কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে?
ক. ক্রন্দনে গভীর
খ. শীতের রিক্ততার বেদনায়
গ. দীর্ঘশ্বাসে ঘ. বসন্ত-বন্দনায়
২০। খোলা মাঠে হাড় কাঁপায় কোন মাসের শীত?
ক. অগ্রহায়ণ খ. পৌষ
গ. মাঘ ঘ. ফাল্গুন
২১। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় শহিদের ঝলকিত রক্তের বুদবুদ-ভরপুর।’—
ক. স্মৃতিগন্ধে খ. স্মৃতিশব্দে
গ. স্মৃতিকথায় ঘ. স্মৃতিচেতনায়
২২। ‘ক্যালিফোর্নিয়া’ কোন দেশের অঙ্গরাজ্যের নাম?
ক. কানাডা খ. আমেরিকা
গ. হল্যান্ড ঘ. অস্ট্রেলিয়া
২৩। ‘চির-উন্নত শির’—কথাটি কিসের পরিচায়ক?
ক. হিমালয়ের মতো দৃঢ়তার
খ. আত্মদম্ভ প্রকাশের
গ. মাথা উঁচু করে থাকার
ঘ. অন্যায়ের সামনে মাথানত না করার
২৪। ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার মূল সুর কী?
ক. নগরমুখিতা খ. মাতৃভূমিপ্রীতি
গ. পারিবারিক বন্ধন
ঘ. হতাশা ও নৈরাশ্য
২৫। শস্যদানাকে ‘কঠিন শ্রমের ফল’ বলা হয়েছে কেন?
ক. পদ্মার তীর অনুর্বর বলে
খ. পদ্মার প্রবল স্রোতের কারণে
গ. শস্যদানা অত্যন্ত দুর্মূল্য হওয়ায়
ঘ. চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে
২৬। পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে।’—উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে—
i. কুসংস্কার ii. অন্ধবিশ্বাস
iii. গোঁড়ামি
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে?
ক. ধনুকের মতো খ. তীরের মতো
গ. পথিকের মতো ঘ.বিদ্যুতের মতো
২৮। ঘসেটি বেগম ছিলেন—
i. আলিবর্দী খাঁর প্রথমা কন্যা
ii. সিরাজউদ্দৌলার খালা
iii. শওকতজঙ্গের পালক মাতা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। মিরজাফর পারস্য থেকে কী উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিলেন।
ক. রাজ্য জয়ের জন্য খ. জীবিকার সন্ধানে
গ. বাণিজ্যের উদ্দেশ্যে ঘ. রাজকীয় ভ্রমণে
৩০। ‘বিবাগী’ শব্দের অর্থ কী?
ক. নিষ্ঠুর খ. উদাসীন
গ. অনুরাগ ঘ. করুণা
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক
৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. খ
২০. ক ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. খ।