বিশ্বকাপে গ্রুপের দুই ম্যাচে জয়ে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা দল। তাই জর্দানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কৌশলে কিছুটা পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা না-ও যেতে পারে। এতে স্কোয়াডে থাকা দলের সাত খেলোয়াড়ের অভিষেক হতে পারে বিশ্বকাপে। যারা বিশ্বকাপে আগে এক ম্যাচও খেলেননি।
টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ডান হাতের আঙুলের চোটের কারণে এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিলে বদলি হিসেবে হুয়ান মুসো বা হেরেনিমো রুলি যেকোনো একজনের বিশ্বকাপে অভিষেক হতে পারে।
রক্ষণভাগের ক্ষেত্রে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়ায় জর্দানের বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারবেন না। এতে রাইট-ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি, লেফটেও আসতে পারে পরিবর্তন। সে ক্ষেত্রে লিওনার্দো বালের্দির জায়গায় আসা মার্কোস সেনেসিকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
এদিকে মাঝমাঠে দুটি পরিবর্তন আসতে পারে। লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সুযোগ পেতে পারে অভিজ্ঞ জিওভানি লো সেলসো, তরুণ প্রতিভাবনা ভালেন্তিন বার্কো।
উইংয়ে জুলিয়ানো সিমিওনে এবং হোসে মানুয়েল লোপেজ শুরু করতে পারেন। তবে জর্দানের বিপক্ষে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে থাকলে সিমিওনেকে সাইড বেঞ্চেই কাটাতে হতে পারে। সাব হিসেবে দ্বিতীয়ার্ধে সুযোগ পেতে পারে তিনি।
তবে তা নির্ভর করছে একান্ত মেসির ওপর। তাকে বিশ্রাম দেওয়া হবে না নাকি বেঞ্চে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন—তা এখনও নিশ্চিত নয়।
দলটিতে নিজেদের অবস্থানের কারণে দিবু এবং ‘পুলগা’ (মেসি) উভয়েই বিশেষ বিবেচনার দাবিদার। তবে তাঁদের উপস্থিতি ব্যতিক্রমীই হবে। কারণ স্কালোনি একাদশে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো পাজ, ভ্যালেন্টাইন বার্কো ও জুলিয়ানো সিমিওনেরা।
ইতিমধ্যে ফাকুন্দো মেদিনা, নিকো গঞ্জালেজ এবং নিকোলাস পাজের অভিষেক হয়ে গেছে বিশ্বকাপে। আগামী ২৮ জুন জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।




