• ই-পেপার

হাইতির বিপক্ষে কেমন খেললেন ভিনিসিয়ুস

নতুন ভূমিকায় ক্লাব রাভেনায় যোগ দিচ্ছেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক
নতুন ভূমিকায় ক্লাব রাভেনায় যোগ দিচ্ছেন রোনালদিনহো

পায়ের জাদু দিয়ে মাঠ মাতিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপে দলকে জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার ৪৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড়কে দেখা যাবে নতুন ভূমিকায়। তবে এবার খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন না, ইতালির তৃতীয় স্তরের (সিরি সি) ক্লাব রাভেনা এফসিতে নতুন ভূমিকায় দেখা যাবে এই কিংবদন্তিকে।

টকস্পোর্টসের প্রতিবেদন অনুয়ায়ী, ক্লাবটির উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে বিপণন বিভাগে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন এসি মিলান ও বার্সেলোনার সাবেক এই তারকা।

চুক্তিটি নিশ্চিত হওয়ার পর রোনালদিনহো বলেন, ‘নতুন রং, একই হাসি। আমি আবার মাঠে নামার জন্য এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মিলে নতুন গল্প লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ফুটবল সব সময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল, আমি সেই একই উদ্দীপনা রাভেনা শহরেও নিয়ে আসতে চাই বলে যোগ করেন তিনি।

আগামী সপ্তাহে মায়ামিতে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ।

রাভেনার মালিক ইগনাজিও সিপ্রিয়ানি অনেক দিন ধরেই রোনালদিনহো ক্লাবে যুক্ত করতে চেষ্টা করছিলেন। অবশেষে কোনো না কোনো ভূমিকায় ক্লাবে এই কিংবদন্তি যুক্ত করতে পারায় বেশ উচ্ছ্বসিত ইগনাজিও।

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তুরস্কের তারকা মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তুরস্কের তারকা মিডফিল্ডার
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ তুরস্কের তারকা মিডফিল্ডার আর্দা গুলের। ছবি : ফিফা

এবারের দলটিকে বলা হচ্ছিল তুরস্কের সোনালি প্রজন্ম। বিশ্বকাপে বড় কিছুর আশা নিয়েই গিয়েছে তারা। কিন্তু গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার পর আজ প্যারাগুয়ের কাছেও হেরেছে তুরস্ক। টানা দুই হারে নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে তাদের। এর চেয়েও বড় হতাশার ব্যাপার, দুই ম্যাচ মিলিয়ে প্রায় ২০০ মিনিট (যোগ করা সময়সহ) খেলেও কোনো গোল করতে পারেননি তুর্কি ফুটবলাররা।

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্কের তরুণ প্রতিভা আর্দা গুলেরকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। কিন্তু রিয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডার সবাইকে হতাশ করেছেন। 

বিশ্বকাপের গ্রুপ পর্ব নিশ্চিত হওয়ার পর তাই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন গুলের। ২১ বছর বয়সী তারকা আবেগঘন কণ্ঠে বলেছেন, ‘আমরা লজ্জিত, আমরা ক্ষমা চাইছি। আমরা সবাই বিশ্বের শীর্ষ ক্লাবের খেলোয়াড়। তাই বিশ্বকাপে আরো ভালো করা উচিত ছিল। দুই ম্যাচে আমরা একটি গোলও করতে পারিনি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

GULER
সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন আর্দা গুলের। ছবি: ফিফা

গুলের আরো বলেছেন, ‘দলের সবাই কাঁদছে। আমরা সমর্থকদের খুশি করতে চেয়েছিলাম; কিন্তু তা পারিনি। এ জন্য খুবই দুঃখিত। এই বিশ্বকাপ ভুলে যেতে আমি সম্ভাব্য সব ধরনের চেষ্টা করব।’

তুরস্কের কোচ ভিনসেঞ্জো মনতেল্লাও হতাশ। তবে তিনি খেলোয়াড়দের লড়াই ও প্রচেষ্টার প্রশংসা করেছেন। মনতেল্লার মতে, তার দল সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না।

এবারের বিশ্বকাপে তুরস্কের শেষ ম্যাচ আগামী শুক্রবার (২৬ জুন) সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠে গেছে মার্কিনরা।

ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণনীতি বদলানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক
ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণনীতি বদলানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
ছবি : রয়টার্স

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় বিশ্বকাপে ইরান ফুটবল দলকে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রশাসন। পরিস্থিতি পাল্টে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছেছে। এতে উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনাও প্রশমিত হয়েছে। তাই বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

টকস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান ফুটবল দলের জন্য আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলে আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রশাসন।

 এমন এক সময়ে তারা ভ্রমণে কড়াকড়ি আরোপ কমানোর ইঙ্গিত দিল, যখন ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে ইরান যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

এতে ইরানের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, পর্যাপ্ত সময়ে নিয়ে বিশ্বকাপে দলের প্রস্তুতিসূচি জমা দিয়েছে ইরান। তবে আয়োজকদের আরোপিত কঠোর বিধি-নিষেধ বাধার সম্মুখীন হয়েছে টিম মেল্লিরা।

এ বিষয়ে দ্য টেলিগ্রাফকে অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, পুরো পরিস্থিতিটি অত্যন্ত পরিবর্তনশীল। এ বিষয়ে আলোচনা করা যেতে পারে। আমরা অবশ্যই মাঠে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু খেলা নিশ্চিত করতে চাই। আর সে কারণেই দলের প্রত্যেক কোচ ভিসা পেয়েছেন।

তবে টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা কিছুটা বাড়ানোর পথ তৈরি হতে পারে। বিশেষ করে নকআউট পর্বের সমীকরণ পরিস্থিতি বদলে দিতে পারে বলে যোগ করেন তিনি।

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র শেষে কয়েক ঘণ্টার মধ্যেই বিমান ধরতে বলা হয় ইরানকে। একে একটি ‘বিপর্যয়’ বলে ক্ষোভ প্রকাশ করেন ইরান অধিনায়ক মেহেদি তারেমি এবং কোচ আমির ঘালেনোই।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ওপর ভিত্তি করে আগামী ৩ জুলাই ডালাসে অথবা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র বনাম ইরান মুখোমুখি হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। 

এই ধরনের হাই-প্রোফাইল ম্যাচের লজিস্টিকস ও নিরাপত্তার কথা মাথায় রেখে জুলিয়ানি বলেন, ‘সব কিছুই পরিবর্তনশীল। তাই এর ওপর নজর রাখুন।’

মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

ক্রীড়া ডেস্ক
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে  তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী সোমবার আজেন্টিনার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহরেই। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সফরের দুই দিন আগে এই আকস্মিক বিপর্যয়। শহরটিতে চরম আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

গেল শুক্রবার সকালে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ডালাস ফায়ার-রেসকিউ বিভাগের সব গাড়ি পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারের কাজে নিয়োজিত করতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর স্থানীয় বাসিন্দাদের জন্য ‌‘ক্রিটিক্যাল’ আবহাওয়া সতর্কতা জারি করেছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জরুরি ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হন বা রাস্তায় ভ্রমণ না করেন।

আগামী সোমবার (২২ জুন) ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

ফুটবল ভক্তদের জন্য আশার কথা হলো, আর্লিংটনের এই স্টেডিয়ামটিতে একটি স্বয়ংক্রিয় ছাদ রয়েছে। ফলে মাঠ বা পিচ প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই। 

তবে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দলগুলোর যাতায়াত এবং দর্শকদের স্টেডিয়ামে পৌঁছানো কিছুটা বাধাগ্রস্ত হতে পারে।