• ই-পেপার

অ্যাসিড হামলা থেকে বিশ্বকাপের নায়ক

প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান
প্রথম ম্যাচে পায়ের জাদু দেখিয়েছেন মেসি-এমবাপ্পে। ছবি : রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বিশ্বকাপে বড় সব তারকাই গোল পেয়েছেন। নিজেদের কাজটা করে দলকে পরের রাউন্ডের এক ধাপ এগিয়ে রেখেছেন। বিপরীতে শক্তি-সামর্থে পিছিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছে বেশ কটি বড় দল। চলুন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচ শেষে কার কোথায় অবস্থান।

‘এ’ গ্রুপ
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বিশ্বকাপের যৌথ আয়োজকের এক মেক্সিকো। ঘরের মাঠের জয়ে তাদের পয়েন্ট ৩। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থাকা তারা। চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-১ গোলে।

‘বি’ গ্রুপ

এ গ্রুপে কোনো দলই জয় পায়নি। ড্র হয়েছে দুটি ম্যাচই। স্কোরলাইনেও মিল ১-১। তাতে সুইজারল্যান্ড, কাতার, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা সবার পয়েন্ট সমান ১। তবে ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।

‘সি’ গ্রুপ
এ গ্রুপে একমাত্র দল হিসেবে জয় পেয়েছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে তারা। বিপরীতে মরক্কো-ব্রাজিল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো। তিনে ব্রাজিল।

‘ডি’ গ্রুপ
ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। অন্য ম্যাচে তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জিতে দুইয়ে অস্ট্রেলিয়া।

‘ই’ গ্রুপ
সবশেষ দুই বিশ্বকাপের হতাশা যেন এবার সুদে-আসলে বুঝে নিতে মাঠে নেমেছে জার্মানি। তা না হলে তাদের আগুনে পুড়ে ছাই হওয়ার কথা ছিল না কুরাসাওয়ের। কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে স্বাভাকিভাবেই জার্মানি। অন্যদিকে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে আইভরিকোস্ট।

‘এফ’ গ্রুপ
বড় জয় পেয়েছে সুইডেনও। তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে তাই শীর্ষে তারাই। বিপরীতে জাপান-নেদারল্যান্ডসের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফেয়ার প্লের হিসেবে দুইয়ে জাপান।

‘জি’ গ্রুপ
‘বি’ গ্রুপের মতো দুটি ম্যাচই ড্র হয়েছে গ্রুপ ‘জি’র। দুই ম্যাচের স্কোরলাইনও সমান ২-২। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর সব দলের পয়েন্ট তাই ১। তবে ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড। আর ইরান দ্বিতীয়।

‘এইচ’ গ্রুপ
বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে স্পেন। ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়নরা কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করেছে। অন্য ম্যাচে উরুগুয়ে-সৌদি আরব ম্যাচ ড্র হয়েছে ১-১ গোল। ফেয়ার প্লের হিসেবে গ্রুপে শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব।

‘আই’ গ্রুপ
বড় জয় পাওয়া নরওয়ে গ্রুপে শীর্ষে আছে। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে তারা। বিপরীতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দুইয়ে।

‘জে’ গ্রুপ

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শুধু পায়ের জাদুই দেখাননি অপূর্ণতাও ঘুচিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার ট্রেবলে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া অস্ট্রিয়া।

‘কে’ গ্রুপ
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে আছে কলম্বিয়া। বিপরীতে নিষ্প্রভ রোনালদোর রাতে পর্তুগাল ১-১ গোলে ড্র করেছে ডিআর কঙ্গোর বিপক্ষে। বড় দলের বিপক্ষে ড্রয়ের সাফল্যও পেয়েছে দুইয়ে থাকা ডিআর কঙ্গো।

‘এল’ গ্রুপ
গত রাতে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিলেও শেষে হারই দেখেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরেছে লুকা মদরিচরা। গ্রুপের অন্য ম্যাচে পানামার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ঘানা। গোল ব্যবধানে তাই যথারীতি শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ঘানা।

অস্ট্রেলিয়ার ম্যাচে তারকা স্ট্রাইকারকে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার ম্যাচে তারকা স্ট্রাইকারকে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের
ছবি : গ্রেটিইমেজ

কাফ ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিক বলে আশা করছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচের প্রথমার্ধেই বাম পায়ের কাফ মাসলে চোটের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল এই ফরোয়ার্ডকে। আগামী শুক্রবার গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। 

গেল বুধবার মার্কিন অনুশীলন ক্যাম্পে দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পুলিসিককে এখনো প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের সঙ্গে জিমে এবং মাঠে আলাদা অনুশীলন করছে। সেই সঙ্গে ইনজুরি থেকে দ্রুত সুস্থ হতে বিশেষ অনুশীলন সেশন নেওয়া হচ্ছে।

সতীর্থ ব্রেন্ডেন অ্যারনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিই আশা করছি ক্রিশ্চিয়ান আগামী ম্যাচে মাঠে ফিরবে।’

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সহ-আয়োজকের হয়ে  প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন পুলিসিক। তিনি দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে একটি আত্মঘাতী গোলে অবদান রাখেন। ফোলারিন বালোগুনকে গোল করতে সহায়তা করেন। ইনজুরির কারণে বিরতির সময় তাকে বদলি করা হয়।

বিরতিতে কোচের প্রেরণাদায়ক বক্তব্য বদলে দিয়েছে ইংল্যান্ডকে—কেইন

ক্রীড়া ডেস্ক
বিরতিতে কোচের প্রেরণাদায়ক বক্তব্য বদলে দিয়েছে ইংল্যান্ডকে—কেইন
ছবি : এপি

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল শিরোপা জয়ের দাবিদার ইংল্যান্ড ফুটবল দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় ‘থ্রি লায়ন্স’দের। কোচ টমাস টুখেলের হাফ-টাইমের প্রেরণাদায়ক বক্তব্যের প্রশংসা করেছেন অধিনায়ক হ্যারি কেইন।

টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কেইন দুটি গোল করেন। যার মধ্যে একটি ছিল পেনাল্টি থেকে নেওয়া। কিন্তু ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়া লড়াইয়ে ফিরে এসে বিরতি আগেই ২-২ গোলে সমতা ফেরে। 

তবে প্রথমার্ধের এলোমেলো ইংল্যান্ডে বদলে যায় দ্বিতীয়ার্ধে। বিরতির পর কিভাবে দল এগিয়ে গেল, এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘সত্যি বলতে, কোচ দারুণ একটি প্রেরণাদায়ক বক্তব্য  দিয়েছেন। যা দলটির ‘নার্ভাস’ বা জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। বিশেষ করে যেভাবে আমরা প্রথমার্ধের ঠিক শেষ সময়ে দ্বিতীয় গোল খেলাম।’

ড্রেসিংরুমে টুখেল খেলোয়াড়দের শান্ত হতে বলেন এবং মনের ভয় ঝেড়ে ফেলার তাগিদ দেন বলে যোগ করেন তিনি। 

কেইন জানিয়েছেন, কোচ পরিষ্কার বার্তা দিয়েছিলেন, যদি আমাদের হারতেই হয়, তবে আমরা আমাদের নিজেদের স্বাভাবিক স্টাইলে খেলেই হারব। ভয় পাওয়ার কী আছে, বিশ্বকে দেখাও আমরা কী করতে পারি।

এই বার্তার পর সম্পূর্ণ ভিন্ন এক আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে থ্রি লায়ন্সরা। জুড বেলিংহামের দুর্দান্ত এক গোল দলকে এগিয়ে নেওয়ার পর বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড গোল করে ৪-২ ব্যবধানে দলের বড় জয় নিশ্চিত করেন ইংলিশরা।

ফিফার দ্বৈত নীতির তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক
ফিফার দ্বৈত নীতির তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে ফিফার। ভিসা ইস্যু, রেফারিকে ঢুকতে না দেওয়া এবং অভিবাসন কঠোর নীতির বেড়াজালে মলিন হচ্ছিল বৈশ্বিক এই আসর। গ্রুপ পর্বে সব দলই নিজ নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছে। এরই মধ্যে রেফারির সিদ্ধান্ত নিয়ে দ্বৈত নীতির অভিযোগ উঠেছে। লাল কার্ডের খড়গে দক্ষিণ আফ্রিকা মিডফিল্ডার থেম্বা জোয়ানকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এতেই বেজায় চটেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস।

এর বিপরীতে গেল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের উদ্বোধনী জয়ের ম্যাচে আইসা মান্দির পায়ের পেছনে লাথি মারার জন্য মেসি কোনো ধরনের শাস্তি থেকে রেহাই পেয়েছেন। এতে রেফারিংয়ে দ্বৈত নীতি নিয়ে আক্ষেপ করেছেন ব্রুস।  
 
তাতেই অভিজ্ঞ মিডফিল্ডারের নিষেধাজ্ঞায় ক্ষোভে আলজেরিয়ার ম্যাচে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির আলোচিত ফাউলের বিষয়টি তুলে আনেন বাফনার এই কোচ। 

গেল বুধবার সংবাদ সম্মেলনে কোচ হুগো বলেন, ‘আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি জন্য  ভিএআরে নিয়ম এক, আর থেম্বা জোয়ানের জন্য আরেক নিয়ম কেন?’ । 

‘আমি চাই না মেসি লাল কার্ড পাক, ওর মতো একজন খেলোয়াড়কে মাঠে থাকতেই হবে, আমরা সবাই দেখেছি ও কতটা অসাধারণ খেলোয়াড়, কিন্তু তাতে কী আসে যায়?’ বলে প্রশ্নও তুলেন তিনি।

থেম্বার লাল কার্ডটা খুব কঠোর সিদ্ধান্ত ছিল উল্লেখ করে কোচ বলেন, থেম্বার করা ফাউলটা আমরা আবার দেখেছি, এতে আমার মনে হয় না ওটা লাল কার্ড দেওয়ার মত কঠিন ফাউল ছিল।’

জোয়ানেকে দেওয়া লাল কার্ড এবং তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে দল যোগ করেন ব্রুস।