• ই-পেপার

১৯৭০ বিশ্বকাপ

ব্রাজিল-ইংল্যান্ড লড়াই কেন আজও অমর

বিশ্বকাপ-বঞ্চিত ইতালির সান্ত্বনার জয়

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ-বঞ্চিত ইতালির সান্ত্বনার জয়

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারছে না। তবে হতাশার এই সময়েও প্রীতি ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে আজ্জুরিরা।

রবিবার গ্রিসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ইতালি। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড ফ্রানচেস্কো পিও এস্পোসিতো।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। ম্যাচের ১৮তম মিনিটে জেফ একাতরের পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন এস্পোসিতো। পরে আরো কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ইতালি আরো কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছায়। তবে ৬৮ মিনিটে ম্যাচে নাটকীয়তা যোগ হয়। আন্তর্জাতিক অভিষেকে নামার মাত্র ১৩ মিনিট পর শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুকা রেজ্জিয়ানি। ফলে ম্যাচের শেষ অংশে ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে

গ্রিসের ক্রিস্টোস জাফেইরিসের একটি শট পোস্টে লাগে। শেষ দিকে ভ্যাঞ্জেলিস পাভলিদিসের প্রচেষ্টা রুখে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এই জয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন কোচ সিলভিও বালদিনির অধীনে টানা দ্বিতীয় জয় পেল ইতালি। বিশ্বকাপ মিস করার হতাশা থাকলেও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে ইতালিয়ান ফুটবলকে।

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার।

মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

তবে বিশ্বকাপে মেসির সব পেনাল্টি প্রচেষ্টা সফল হয়নি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক হ্যানেস হালদোরসন। আর ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার স্পটকিক রুখে দেন ভয়চেখ শেজনি।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে চারটিতে গোল করেছেন এবং দুটিতে ব্যর্থ হয়েছেন। ফলে তার সফলতার হার ৬৬.৭ শতাংশ।

অবশ্য টাইব্রেকারের হিসাব আলাদা। বিশ্বকাপের নকআউট পর্বে টাইব্রেকারে মেসি আরও তিনটি পেনাল্টি নিয়েছেন এবং তিনটিতেই সফল হয়েছেন। ২০১৪ সালের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২০২২ সালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গোল করেন তিনি।

পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ১৩টি গোল। ২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল করেন তিনি। শুধু ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি বর্তমানে যৌথ চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজা (১৬ গোল)। দ্বিতীয় স্থানে ব্রাজিলের রোনালদো (১৫ গোল) এবং তৃতীয় স্থানে জার্মানির গার্ড মুলার (১৪ গোল)। ১৩ গোল করে যৌথ চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের জাস্ট ফঁতেন ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

মার্শ ও হেড বাংলাদেশের বিপক্ষে না খেলার কারণ জানা গেল

ক্রীড়া ডেস্ক
মার্শ ও হেড বাংলাদেশের বিপক্ষে না খেলার কারণ জানা গেল
সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। একই সঙ্গে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শও।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আইপিএলের ব্যস্ত মৌসুম শেষ করে বিশ্রামের প্রয়োজন হওয়ায় হেডকে ছুটি দেওয়া হয়েছে। আগামী ১২ মাসে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় তার কাজের চাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবারও দেখা যাবে বলে জানিয়েছেন নির্বাচক টনি ডোডেমাইড।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

 

এদিকে পাকিস্তান সফরের সময় হ্যামস্ট্রিং চোটে পড়া লেগস্পিনার তানভির সাঙ্গাও ছিটকে গেছেন দল থেকে। তার পরিবর্তে প্রথমবারের মতো সীমিত ওভারের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি।

চোটের কারণে পাকিস্তান সফরও মিস করেছিলেন মিচেল মার্শ। আশা করা হয়েছিল বাংলাদেশ সফরে ফিরবেন তিনি, কিন্তু গোড়ালির সমস্যার কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। তবে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলার লক্ষ্যে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মার্শ ও হেডের অনুপস্থিতিতে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। পাকিস্তান সফরেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

হেড ও মার্শের জায়গায় দলে রাখা হয়েছে ম্যাট শর্ট ও তরুণ ব্যাটার অলি পিককে। পাকিস্তান সফরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুজনই। বিশেষ করে অলি পিক অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক করা সর্বকনিষ্ঠ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নজর কাড়েন।

আরো পড়ুন
চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

 

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পাশাপাশি নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও শুরু করেছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা।

২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি
লিওনেল মেসি। ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে তাকে মাঠে দেখা প্রায় নিশ্চিত। আর এই বিশ্বকাপে খেলতে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে খুলে যাবে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।

জার্মানি ২০০৬ থেকে কাতার ২০২২—এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি নিজের দখলে থাকা সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটিও আরো সমৃদ্ধ করার সুযোগ থাকবে তার সামনে।

শুধু ম্যাচ নয়, গোলের রেকর্ডেও রয়েছে নতুন সম্ভাবনা। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করা মেসি রয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার (১৬) খুব কাছাকাছি। মাত্র তিন গোল করলেই জার্মান কিংবদন্তির রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল তাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

শুধু গোল বা ম্যাচ নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো আরো কয়েকটি পরিসংখ্যানেও নিজের অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে মেসির সামনে।

কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছিলেন মেসি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার কিংবদন্তি অধ্যায়ের আরেকটি সোনালি সংযোজন, যেখানে ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও তিনি লিখতে পারেন নতুন ইতিহাস।