• ই-পেপার

অনিয়মের জবাব চাইলে হাসনাত একচুলও নড়তে পারবে না : মো. তারেক

যারা দেশের স্বাধীনতা চায়নি তারা সংসদে স্বাধীনতার কথা বলে : রাশেদ খান

অনলাইন ডেস্ক
যারা দেশের স্বাধীনতা চায়নি তারা সংসদে স্বাধীনতার কথা বলে : রাশেদ খান
বিএনপি নেতা রাশেদ খান।

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়নি তারা আজকে সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলছে।’

রবিবার (২৮ জুন) কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতা চায়নি, একটি পতাকা চায়নি, একটি মানচিত্র চায়নি—যারা সার্বভৌমত্ব চায়নি, তারা আজকে সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলছে। জাতির জন্য এটি অত্যন্ত লজ্জার। সেই ৭১-এর গণহত্যার সহযোগী দল জামায়াতে ইসলামী ঠিক ওই নামেই, যে নামে তারা ওই সময় ছিল। একই নামে বাংলাদেশে রাজনীতি করছে তারা।’

রাশেদ খান বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। তবে তাদের কণ্ঠে আসলে ওই ধরনের জোর নেই। কারণ হীনম্মন্যতা আছে যে এই দেশের স্বাধীনতা তারা চায়নি। যে কারণে তারা আসলে চাইলেও সেই অর্থে বিরোধিতা করতে পারে না।’ 

তিনি আরো বলেন, ‘জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ তার এলাকার একটি প্রোগ্রামে বলছেন যে আমরা সংসদে যতই চিল্লাপাল্লা করি না কেন, আমরা আবার বাইরে একসঙ্গে চা খাই, লাউঞ্জে একসঙ্গে বসে আড্ডা দিই। এই কথাগুলো তিনি বলছেন মূলত বিএনপির নেতাকর্মীদের শান্ত করার জন্য। যে যতই আপনারা সংসদে আমাদের এই আওয়াজটা দেখেন এটা মূলত না করলেই না হয়, সে জন্য করতে হয়।’

রাশেদ খান বলেন, ‘সংসদে যে বাজেট অধিবেশন চলছে, আপনার কি মনে হয় এখন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে? তারা বলছে যে আমরা ছায়া সরকার গঠন করেছি। তো, আপনাদের ছায়া অর্থমন্ত্রী কে? যিনি জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে পক্ষ থেকে বাজেটের দোষ বা সমালোচনা করবেন। এখন বাজেটের আলোচনায় তারা চলে যাচ্ছেন অন্যদিকে। ট্রেন যেমন লাইনচ্যুত হয়, ঠিক আমাদের বিরোধী দল এই বাজেটের আলোচনায় লাইনচ্যুত হয়েছে।’

সাক্ষাৎকারে রাশেদ আরো বলেন, ‘১৬ বছর বিএনপির অনেকে ঘরে ঘুমাতে পারেনি। অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এখন এই মানুষগুলোকে যদি কটাক্ষ করেন তারা এত দিন কোথায় ছিলেন? ১৬ বছর তো আপনাকে আমরা দেখিনি সংগ্রাম করতে।’

তিনি বলেন, ‘১৬ বছরে যাদের ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যারা হাসিনার আমলে জুলুমের কারণে ব্যাংক থেকে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ঋণটা নিয়েছিলেন, সেটা শোধ করতে পারেননি। এই দোষটা কি আসলে শেখ হাসিনার, নাকি যিনি ঋণ নিয়ে ব্যবসা করেছিলেন তার? ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা-বাণিজ্য করেন তাদের আপনি কোনোভাবে কটাক্ষ করতে পারেন না।’

হাসনাতরা ত্রাণের হিসাবও দিতে পারেনি : মো. তারেক

অনলাইন ডেস্ক
হাসনাতরা ত্রাণের হিসাবও দিতে পারেনি : মো. তারেক
সংগৃহীত ছবি

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, ‘হাসনাতরা ত্রাণের হিসাবও দিতে পারেনি। আমরা জিজ্ঞেস করলে বলে ইউটিউবে দেখেন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাসনাতরা চ্যালেঞ্জ করে এক টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে, সংসদ সদস্যের পদ ছেড়ে দেবে, সংসদ থেকে বের হয়ে যাবে, আর এমপি থাকবে না। তারা তো ত্রাণের হিসাব দিতে পারেনি। যখন আমরা জিজ্ঞেস করি, তারা বলে ইউটিউবে দেখেন।’

তিনি আরো বলেন, ‘ইউটিউবে গিয়ে আমরা দেখলাম, টিএসসিতে ত্রাণের জন্য কাপড়চোপড় যা আসছিল, তা তারা কেজি দরে বিক্রি করেছে। সেগুলো কাপড়ওয়ালারা নিয়ে মাঠে শুকাইতে দিছে।’

মো. তারেক রহমান বলেন, ‘একটা রিকশাওয়ালা তার টাকা দিয়েছেন, একটা গৃহবধূ কানের দুল খুলে দিয়েছেন, নাকফুল খুলে দিয়েছেন বন্যার ত্রাণের জন্য। সেই টাকা তারা দেয়নি, তছরুপ করেছে।’

তিনি বলেন, ‘যে সময় মানুষের গলা পর্যন্ত পানি, মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে, সেই সময় বন্যার জন্য নেওয়া ত্রাণ না দিয়ে পরবর্তীতে বলতেছে সরকারি তহবিলে দিয়েছে। সেই তহবিলের টাকার বিষয়ে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষকে জিজ্ঞেস করেছি, আজ পর্যন্ত দুই পয়সা পেয়েছেন? এগুলোর উত্তর দিতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘তারা সততার মানদণ্ডের কথা বলতেছে। কিন্তু বিভিন্ন প্রকল্পের কথা বলে তার (হাসনাত) নিজের এলাকায় কয়েক শ কোটি টাকা নিয়েছে।’

‘কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব হবে না’

অনলাইন ডেস্ক
‘কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব হবে না’
রেজাউল করিম রনি

কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান কিছুই হবে না বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

রেজাউল করিম রনি বলেন, জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব কেন হবে না, ওই যে ট্রাস্টের একটা ব্যাপার আছে। ন্যাশনাল মেমোরিতে এই দলটাকে মানুষ ট্রাস্ট করে না। 

তিনি বলেন, সংসদে তারা (জামায়াত) বলল সততার এক পরাকাষ্ঠা দেখাবে। তারা প্লট নেবে না, কিছু নেবে না—তারপর তাদের এক সহযোগী এমপি দিয়ে গাড়ি চাওয়ানো হলো, তারপরে পৌরসভা পরিষদে তাদের জন্য রুম, ইতিমধ্যে ৬ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রেজাউল করিম রনি বলেন, ’৭১-কে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধোবিরোধী রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করেছে, তারা (জামায়াত) ১৮ মাসে ২৪-এর গণঅভ্যূত্থানকে সেভাবে ব্যবহার করছে একটা ডিভিশন আমরা দেখতে পেলাম। বিএনপিকে ২৪-এর গাদ্দার, নির্বাচন চাইলে জুলাই গাদ্দার, সংস্কারের আগে নির্বাচন চাওয়া মানে জুলাইবিরোধী বলে আখ্যা দেওয়া হয়।

এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, শেখ হাসিনার কাঠামো কোনটা নির্বাচনবিহীন ক্ষমতা সেটা তো তারা (জামায়াত) ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সব রকম প্রচেষ্টা তারা করেছিল, সেটা জনগণ ব্যর্থ করে দিয়েছে। 

তিনি বলেন, আপনাদের (জামায়াতের) অসংগতি মুখে বলে ফেলে আবেগে যে কিছুই লাগবে না আমার। সে চলবে কেমনে কিছু লাগবে না বললে। তার নিজের ডিউটির কারণে রাষ্ট্র গাড়ি বরাদ্দ করে। তার ওই সাধুগিরি দেখানোর দরকার নাই যেটা সে এফোর্ট করতে পারবে না। এগুলো বলার দরকার কি?

বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি বিষফোঁড়া : আশরাফ কায়সার

অনলাইন ডেস্ক
বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি বিষফোঁড়া : আশরাফ কায়সার
আশরাফ কায়সার।

বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘বিষফোঁড়া’ বলে অ্যাখ্যা দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। ধর্মের সঙ্গে জামায়াতে ইসলামীর আদৌ কোনো সম্পর্ক আছে কি না, এটি নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

আশরাফ কায়সার বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটা বিষফোঁড়া। কেননা বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য, ধর্মভিত্তিক দেশ তৈরি, নারীবিদ্বেষী দেশ তৈরি করার জন্য এই জামায়াত কাজ করে।

এ সময় তিনি পাকিস্তানে জামায়াতের ইতিহাস খোঁজার, দলটির মূল নেতার বক্তব্যগুলো পর্যালোচনার আহ্বান জানান। আশরাফ কায়সার বলেন, ‘ধর্মের সঙ্গে জামায়াতের আদৌ কোনো সম্পর্ক আছে কি না? এটি নিয়েও প্রশ্ন তোলা যায়।’

দেশের ইতিহাস নিয়ে জামায়াত মিথ্যাচর করছে, এমনটা দাবি তার। আশরাফ কায়সার বলেন, বিএনপির সুযোগ ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অন্যায়ভাবে যে বয়ান দাঁড় করিয়েছে, সেটির পাল্টা বয়ানটি তৈরি করার। কিন্তু বিএনপি পারেনি।