• ই-পেপার

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান, বৈশ্বিক সহায়তার আহ্বান

‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে’, টিজারে অজয়

বিনোদন ডেস্ক
‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে’, টিজারে অজয়
সংগৃহীত ছবি

প্রয়াত বাবা ও কিংবদন্তি অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। এদিন প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘চৌহান’-এর প্রথম টিজার।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি প্রকাশ করেন অজয়। মুক্তির পরপরই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টিজারে কাশ্মীরের দীর্ঘদিনের সংঘাতকে পটভূমি হিসেবে তুলে ধরা হয়েছে, যার আবহে হাজির হন অজয় দেবগন।

ভিডিওর শুরুতেই একটি গম্ভীর কণ্ঠে কাশ্মীরের কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের কথা শোনা যায়। এরপর উত্তেজনাপূর্ণ আবহে পর্দায় অজয়ের আবির্ভাব, আর সঙ্গে শোনা যায় সিনেমার শক্তিশালী সংলাপ— ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’ এই সংলাপই ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

টিজারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে বড় পর্দায় নিয়ে আসছি। ১ অক্টোবর ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।’

নির্মাতাদের দাবি, ‘চৌহান’ একটি দেশাত্মবোধক অ্যাকশন সিনেমা। এতে দর্শকরা ‘পাঠান বনাম চৌহান’-এর এক তুমুল সংঘর্ষের গল্প দেখতে পাবেন।

শুধু নতুন সিনেমার ঘোষণা নয়, বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে অজয় দেবগন একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও শেয়ার করেছেন। সেখানে বীরু দেবগন জানান, একসময় তিনি নিজে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। যদিও পরে সেই স্বপ্ন থেকে সরে আসেন। তবে ছেলের জন্মের পর থেকেই তার বিশ্বাস ছিল, অজয় একদিন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা হবেন।

বাবার সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন অজয় দেবগন। আর এবার বাবার জন্মবার্ষিকীতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অবতারে পর্দায় ফিরছেন ‘চৌহান’ হয়ে।

উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ

বিনোদন প্রতিবেদক
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো একই ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। এই তিন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’, যার পরিচালনায় রয়েছেন সালেহ সোবহান অনীম।

বৃহস্পতিবার (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে সিরিজটি।

নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে আছে, সেই আবহ থেকেই “হেডলাইন” নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।’

‘হেডলাইন’-এ অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক শিল্পী।

'স্বামীর চেয়েও বেশি ভালোবাসি'—শাহরুখকে বললেন ভক্ত

বিনোদন ডেস্ক
'স্বামীর চেয়েও বেশি ভালোবাসি'—শাহরুখকে বললেন ভক্ত
নারী ভক্ত জানান, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি রিয়েল এস্টেট কোম্পানির অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথাও বলেন শাহরুখ। এ সময় এক নারী ভক্ত জানান, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। তার এমন মন্তব্যে পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।

জবাবে শাহরুখ মজা করে বলেন, ‘এ ধরনের কথা সবার সামনে না বলে আলাদা করে বললেই ভালো হতো!’

এরপর তিনি বলেন, ‘আমি জানি এটা ভালোবাসা থেকেই বলেছেন। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আর আশা করি আপনার স্বামীও বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনার স্বামীকেও ভালোবাসি, পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

অনুষ্ঠানের শুরুতে শাহরুখ কন্নড় ভাষায় ‘নমস্কার’ বলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ম্যাঙ্গালোরের মানুষের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় তিনি সত্যিই মুগ্ধ।

এদিকে, শাহরুখ খান এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?

বিনোদন ডেস্ক
কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্ক। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, কাইলি জেনার তার প্রেমিক টিমোথি শালামেটের সন্তানের মা হতে চলেছেন।

একটি ভাইরাল পোস্টে বলা হয়, ‘কাইলি জেনার টিমোথি শালামেটের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।’ পোস্টটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। একই ধরনের আরো কিছু পোস্টে একটি আলট্রাসাউন্ডের ছবিও শেয়ার করা হয়েছে, যা কাইলির বলে দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত কাইলি জেনার বা টিমোথি শালামেট—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা গর্ভধারণের খবর নিশ্চিত বা অস্বীকারও করেননি।

এদিকে যে এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম এ দাবি ছড়ানো হয়, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। ফলে ভাইরাল এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

kkk
ছবি : সংগৃহীত।

কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৩ সালে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। বর্তমানে তারা হলিউডের আলোচিত তারকা জুটিগুলোর একটি।

তাই আপাতত কাইলির গর্ভধারণের খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি।