• ই-পেপার

নড়াইলে

প্রকল্পের অর্থ ছাড়ে ঘুস দাবির অভিযোগ পিআইও কর্মকর্তার বিরুদ্ধে

নীলফামারীতে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

নীলফামারীতে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মোড়ে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপন।

বক্তারা বলেন, দেশে চলতি বছরও আলুর বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। কোল্ড স্টোরেজের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ মালিকরা নির্ধারিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কৃষকদের স্বার্থ রক্ষায় সারা দেশে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সংগঠনের সদস্য ও আলুচাষিরা উপস্থিত ছিলেন।

কসবায় রেলস্টেশনে হামলার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় রেলস্টেশনে হামলার অভিযোগে আটক ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২১ জুন) সকালে তাকে আটক করা হয়।

জানা গেছে, হামলার ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। আটক কসবা উপজেলার গোপীনাথপুর  ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে। এ ছাড়া তিনি ব্রাজিলের সমর্থক বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, সুমনের বিরুদ্ধে লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে থানা পুলিশ সেখানে যায়। তিনিও সেখানে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। ঘটনার কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রবিবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে।

এ সময় লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তিনিও সেখানে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপায় বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের
সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বরদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন যশোরের চুরামন কাটি এলাকার বাসিন্দা ট্রাকচালক আব্বাস হোসেন (৪২)। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে।’