গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে তিন সন্তানের জননী শিল্পী বেগমের (৩৫) মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
সোমবার(১৫ জুন) সকালে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তার বোন শিল্পী বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে মরদেহ গোয়াল ঘরে ফেলে পালিয়ে যায় ইকবাল সিকদার। আজ সোমবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ওই নারীর স্বামী ইকবাল সিকদার পালিয়ে গেছে।
নিহতের ভাই ছারোয়ার কাজী জানান, বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা অজুহাতে তার বোনের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বোন জামাই ইকবাল সিকদার।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. রিয়াদ মাহমুদ জানান, মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গেরপাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





