• ই-পেপার

ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

রাজবাড়ী থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের পাট ক্ষেত থেকে আসাদুল ইসলাম নামে এক জামায়াত নেতার মরদে উদ্ধার করেছে পুলিশ। নিহত আসাদুল একই ইউনিয়নের বিল মানুষ মারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে

সোমবার কালুখালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জামায়াতে ইসলামী মদাপুর শাখার আমীর ফিরোজ আহমেদ জানান, আসাদুল জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি ছিলেন। গত রবিবার আসাদুল নিখোঁজ হয়। সোমবার সকালে সূর্য দিয়া গ্রামের মাঠের পাট ক্ষেতের পাশে তার বড় দেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা আসাদুলের হাত-পা বেঁধে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক
মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সংবাদপত্রবাহী ওই ট্রাকের চালক নিহত হন। আহত হন আরো চারজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

অভয়নগরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে বাড়ির পুকুরে ডুবে লাবিব শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লাবিব শেখ ওই গ্রামের তানজিল শেখের ছেলে। 

নিহতের বাবা তানজিল শেখ জানান, স্ত্রীর সঙ্গে তালাকের পর গত দুই বছর ধরে ছেলে লাবিবকে নিয়ে দীঘিরপাড় গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন তিনি। রবিবার ঘটনার দিন সন্ধ্যায় ছেলেকে একা রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে লাবিবকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম বলেন, ‘লাবিব নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে সোমবার সকালে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া লাবিব শেখ নামে শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
  
 

নোয়াখালী

বিএসটিআই অনুমোদন না থাকায় ২ কারখানাকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
বিএসটিআই অনুমোদন না থাকায় ২ কারখানাকে জরিমানা
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুইটি ফিড কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী ২৭৩টি পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এর মধ্যে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত। তবে অভিযানে সেতুভাঙ্গা এলাকার দুটি ফিড কারখানায় বিএসটিআই সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলস-কে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে সেতু ফিড মিলসকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।