• ই-পেপার

কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩

মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি
মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
সংগৃহীত ছবি

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে আহত মিজানুর রহমান ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শনিবার (১৩ জুন) গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।

স্থানীয়রা জানায়, মোবাইল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। পরে ছুঁটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে যেসব আসবাবপত্র ছিল তা বিস্ফোরণে পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০
সংগৃহীত ছবি

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া অন্তত ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাদারীপুর বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিৎকিসা দেওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় ১২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া অন্তত ১২টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাদারীপুর বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় ১৩টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ভালুকায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় মাদরাসাপড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) উপজেলার বিরুনীয়া ইউনিয়নের এক জঙ্গলে ধর্ষণের ওই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা ভালুকা মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলায় ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবককে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর উপজেলার গোয়ারী এলাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। ঘটনার দিন রবিবার দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্থানীয় নন্দীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি দোকানে যায়। ওই সময় একই গ্রামের ইসমাইল হোসেন বিস্কুট কিনে  দেওয়ার প্রলোভনে তাকে পাশের মোবাইল কম্পানির একটি টাওয়ারের সঙ্গে থাকা জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু বাড়ি গিয়ে ঘটনাটি জানালে তার মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্যে ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মডেল থানা পুলিশ। 

মামলার তদন্তকারী অফিসার ভালুকা মডেল থানার এসআই সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।