• ই-পেপার

নিজের নাম ব্যবহার করে মামলা না করার অনুরোধ শাহে আলমের

বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়—জামায়াত আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল, যারা ৫৯ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি।’

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।’

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান

অনলাইন ডেস্ক
এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান
সংগৃহীত ছবি

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, কোনোদিন রাজপথে না থাকা সুজাউদ্দিনদের মত ব্যক্তিদের ফেক বিপ্লবী বানিয়েছে নাহিদ ইসলামরা। এনসিপিতে যুক্ত হলেই আপনি বিশাল বিপ্লবী। আসলে এনসিপিতে প্রকৃত বিপ্লবী বা জুলাই যোদ্ধার সংখ্যা কম। 

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

সুবিধাবাদী লোক দিয়ে এনসিপি গঠিত মন্তব্য করে তিনি বলেন, এনসিপি যদি সুবিধাবাদীদের দ্বারা গঠিত না হত তাহলে জামায়াতসহ অন্যান্য দল বা ব্যক্তি তাদের সঙ্গে যুক্ত হত। কেন বিপ্লবীরা এনসিপি করে না, এই প্রশ্নের উত্তর দলটির নেতাদের খোঁজা উচিত। তাহলে আবারও জুলাই যোদ্ধারা দলটিতে যুক্ত হয়ে রাজনৈতিক শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

রাশেদ খান বলেন, আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে শুনে ভাল লাগলো। সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষায় এছাড়া উপায় আছে? এনসিপিতে বিদেশ থেকে পড়াশোনা করে আসা বা আন্তর্জাতিক এনজিও কাজের সঙ্গে সম্পৃক্ত বেশকিছু নেতা আছে। ওইসব দেশে 'মদের বারে' আড্ডার ছলে কাজ করা খুব স্বাভাবিক ব্যাপার। 

তিনি আরো বলেন, এনসিপির ধর্মভীরু, হিজাবি নারীর পক্ষে মদের বারে সাংগঠনিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া হয়ত কঠিন। আন্তর্জাতিক এনজিও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সুজাউদ্দিনের বিপক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়ত আরো কঠিন। তাই নিজ সংগঠনের নারীনেত্রী হওয়া পরেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নারী। উল্টো বলা হচ্ছে, সুজাউদ্দিনের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য ওই নারী ষড়যন্ত্র করেছে।

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে : মান্না

অনলাইন ডেস্ক
জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে : মান্না
সংগৃহীত ছবি

দেশের জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গত সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখল, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।’

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।’

সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। 

তিনি বলেন, ‘বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?’

তিনি সতর্ক করে বলেন, ‘অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে নিতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে।’

রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় : আসিফ মাহমুদ

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এনসিপি তাদের নিয়ে ভাবছে না। জনগণই তাদের প্রতিহত করবে। তাছাড়া এটি দেখার বিষয় প্রশাসনের।

শুক্রবার (১৯ জুন) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বখশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন এবং শিয়া মুসলিমদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হুসাইনি দালানের জমি দখল করা হয়েছিল, যা লজ্জাজনক। তবে পরে আইনি জটিলতা শেষে শিয়া সম্প্রদায় তাদের জমি ফেরত পেয়েছে।

তিনি বলেন, আশুরা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এর আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।