• ই-পেপার

টি স্পোর্টস

টিভিতে

টিভিতে

ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, ফ্রান্স-উত্তর আয়ারল্যান্ড

সরাসরি, রাত ১-১০ মিনিট, ডিএজেডএন ও বেইন স্পোর্টস এইচডি ১

ক্রিকেট

ভারত-আফগানিস্তান টেস্ট, তৃতীয় দিন

সরাসরি, সকাল ১০টা, স্টার স্পোর্টস ২ ও টেন ৫

 

সাত ঘণ্টা জেরা

সাত ঘণ্টা জেরা

১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের টিকিট পেয়েছে ইরাক। আইমেন হোসেনের গোলে মহাদেশীয় প্লে অফে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর সুযোগটা পায় ইরাক। অথচ সেই আইমেনকে মার্কিন ইমিগ্রেশন সাত ঘণ্টা আটকে জেরা করেই প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু দলের ফটোগ্রাফার তালাল সালাহকে অনুমতি পাননি। ওয়ানফুটবল

 

দুদিনেই কোণঠাসা আফগানিস্তান

দুদিনেই কোণঠাসা আফগানিস্তান

চণ্ডীগড়ে স্বাগতিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দুদিনেই কোণঠাসা আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে তারা তুলেছে পাঁচ উইকেটে ১১৩ রান। এখনো ৪৫১ রানে পিছিয়ে তারা। এর আগে ভারত আগের দিনের তিন উইকেটে ৩৬৮ রান নিয়ে নেমে প্রথম ইনিংস ঘোষণা করে আট উইকেটে ৫৬৪ রানে। ডান হাতি পেসার মোহাম্মদ সেলিম ছয়টি উইকেট নেন। টিওআই

 

 

 

 

নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে  হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টে গতকাল নিউজিল্যান্ডকে ১১৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল কিউইরা। সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। তবে তাঁদের ৫৩ রানের জুটি ভাঙার পর আর বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৮ রানে। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। এই জয়ে তিন টেস্টের সিরিজে এগিয়ে গেল ইংলিশরা। ক্রিকইনফো