আলুর দম
উপকরণ
ছোট আলু ৫০০ গ্রাম (সিদ্ধ করে খোসা ছাড়ানো)
পেঁয়াজ ২টি (পাতলা স্লাইস করা)
আদা-রসুন বাটা ২ চা চামচ
টমেটো ১টি (কুচি করা)
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
কাঁচা মরিচ ৪-৫টি
লবণ পরিমাণমতো
চিনি ১ চা চামচ
সরিষার তেল ৫ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
* সিদ্ধ আলুতে সামান্য লবণ ও হলুদ মেখে গরম তেলে হালকা ভেজে তুলে রাখুন।
* একই কড়াইয়ে বাকি তেলে পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন।
* এখন সেই ভাজা পেঁয়াজ, আদা-রসুন বাটা, টমেটো, হলুদ, মরিচ, ধনে-জিরা গুঁড়া একত্রে ব্লেন্ড করে ভাজা মসলা তৈরি করুন।
* কড়াইয়ে আবার সামান্য তেল গরম করে সেই ভাজা মসলা কষে নিন যতক্ষণ না তেল ছাড়ে।
* ভাজা আলু মসলার মধ্যে দিয়ে দিন। লবণ-চিনি ঠিক করে নেড়ে দিন।
* সামান্য গরম পানি দিয়ে ঢেকে অল্প আঁচে ৮-১০ মিনিট দমে রাখুন।
* ওপরে গরম মসলা ও কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিন।
ইলিশ বিরিয়ানি
উপকরণ
দেরাদুন রাইস ৫০০ গ্রাম
ইলিশ ৭০০ গ্রাম
আদা বাটা ১.৫ চা চামচ
রসুন বাটা ১.৫ চা চামচ
বড় পেঁয়াজ কুচি ২টি
মরিচ গুঁড়া ১ চা চামচ
টক দই ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
গোলাপ জল ১ চা চামচ
কেওড়া জল ১ চা চামচ
মিঠা আতর ২ ফোঁটা
দুধ ৩ টেবিল চামচ
কেশরের পাপড়ি ৭-৮টি
লবণ স্বাদমতো
সরিষার তেল
পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন
* মাছগুলো লবণ ও হলুদ মেখে খানিকক্ষণ রেখে সরিষার তেলে হালকা করে ভেজে উঠিয়ে রাখুন। ওই তেলে পেঁয়াজ লালচে করে ভেজে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর টক দই দিয়ে আরো ২ মিনিট নাড়াচাড়া করে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে ৫-৭ মিনিট এপিঠ-ওপিঠ উল্টে মাঝারি আঁচে রেখে নামিয়ে নিন।
* আগে থেকে ভিজিয়ে রাখা দেরাদুন চালের ভাত রেঁধে মাড় ঝরিয়ে নিন। একটি বড় কড়াইয়ে কয়েক পিস ইলিশ মাছ দিয়ে তার ওপর কিছুটা ভাত ছড়িয়ে বিরিয়ানি মসলা, গোলাপ জল, কেওড়া জল ও দুধে মেশানো কেশর ছড়িয়ে তার ওপর আবার ইলিশ দিয়ে একইভাবে বাকি উপকরণ দিয়ে ঢেকে ১৫ মিনিট দমে রাখুন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
লুচি রেসিপি
উপকরণ
ময়দা ২ কাপ
লবণ আধা চা চামচ
ঘি ২ টেবিল চামচ
তেল ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন
* ময়দার সঙ্গে লবণ ও ঘি মিশিয়ে নিন। ধীরে ধীরে গরম পানি দিয়ে মাখুন, যাতে মসৃণ ও শক্ত আটা হয়।
* ভেজা কাপড়ে ঢেকে ২০ মিনিট রেখে দিন। আটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন।
* কড়াইয়ে তেল গরম করে লুচি এক এক করে ভেজে নিন। ফুলে উঠলে উল্টে দিন।
* হালকা সোনালি হলে নামিয়ে পরিবেশন করুন।
কাশ্মীরি পোলাও
উপকরণ
বাসমতী চাল ২ কাপ
জাফরান একচিমটি
কিশমিশ ১০-১২টি
কাজুবাদাম ৮-১০টি
পনির ১০০ গ্রাম
এলাচ ২টি
ঘি ২ চা চামচ
সাদা তেল ২ চা চামচ
লবঙ্গ ৬-৭টি
এলাচ ৩-৪টি
জয়ত্রি সিকি চা চামচ
দারচিনি ২ টুকরা
স্টার অ্যানিস ২টি
তেজপাতা ২টি
আদা গুঁড়া ১ চা চামচ
মৌরি গুঁড়া ২চা চামচ

যেভাবে তৈরি করবেন
* বাসমতী চাল ধুয়ে আধাঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। ২ চা চামচ ঘি, ২ চা চামচ তেলে কাজুবাদাম, কিশমিশ ভেজে নিন।
* এবার ওই তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে চালগুলো ভেজে নিন। এরপর ২ কাপ গরম পানি, ১ কাপ জাফরান গোলা দুধ, আরো ১ কাপ দুধ দিন। ফুটে উঠলে লো করে গ্যাসে ১০ মিনিট ঢাকনা বন্ধ করে রাখুন।
* এরপর ঢাকনা খুলে চালগুলো একটু নেড়ে দিয়ে ভেজে রাখা কাজুবাদাম, কিশমিশ, শুকনা খোলায় ভাজা মৌরি গুঁড়া দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।
* ব্যস, তৈরি ঝরঝরে কাশ্মীরি পোলাও। এবার পছন্দমতো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
খেজুর গুড়ের পায়েস
উপকরণ
দুধ ১.৫ লিটার
গোবিন্দভোগ চাল ১০০ গ্রাম
খেজুর গুড় ২৫০ গ্রাম
ঘি ১ চা চামচ
তেজপাতা ১টি
কাজুবাদাম ৭-৮টি
কিশমিশ ১০টি

যেভাবে তৈরি করবেন
* প্রথমে গোবিন্দভোগ চাল ভালোভাবে পরিষ্কার করে ঘি মাখিয়ে নিন।
* তারপর দুধ গরমে বসান। ১.৫ লিটার দুধ ফুটিয়ে ১ লিটার করে নিন, তাতে তেজপাতা দিন।
* এবার চাল দিয়ে ভালোভাবে নাড়ুন; তা না হলে চাল দলা পাকিয়ে যাবে।
* মাঝারি আঁচে রান্না করুন। চাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন।
* এবার খেজুর গুড় দিয়ে ঢাকা দিয়ে দিন।
* কিছুক্ষণ পর যখন গুড় গলে যাবে তখন গ্যাস জ্বালিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। তাতে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে মিশিয়ে নিন।
* ঠাণ্ডা করে পরিবেশন করুন।
চিংড়ি কষা
উপকরণ
চিংড়ি ৩০০ গ্রাম (মাঝারি)
লাউপাতা ৮-১০টি
নারকেল বাটা আধা কাপ
সরিষা বাটা ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৪-৫টি (বাটা/চেরা)
হলুদ গুঁড়া আধা চা চামচ
লবণ পরিমাণমতো
সরিষার তেল ৩ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
* চিংড়ি ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।
* নারকেল বাটা, সরিষা বাটা, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল মিশিয়ে মসলা তৈরি করুন।
* এতে চিংড়ি মিশিয়ে নিন। প্রতিটি লাউপাতায় সামান্য চিংড়ি-মসলা দিয়ে মুড়ে নিন। প্রয়োজনে দাঁত খিলি বা সুতা দিয়ে আটকে নিন।
* স্টিমারে বা হাঁড়িতে ফুটন্ত পানির ওপর ঢেকে ১৫-২০ মিনিট ভাপে রান্না করুন। পাতাগুলো নরম হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।














